× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৫ ১২:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদের আনন্দ ও পরিবারের মায়া পিছনে ফেলে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ফিরতি যাত্রীদের উপচে পড়া ভিড়। ক্লান্ত চোখ আর ভারী লাগেজ নিয়ে জীবিকার তাগিদে শহরে ফিরছেন লাখো মানুষ।

বুধবার (১১ জুন) গাবতলী বাস টার্মিনালে গেলে দেখা যায়, ঈদ উদযাপন করতে আজও কেউ কেউ বাড়ি ফিরছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। উল্টো জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন অনেকেই। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।

গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, এখন যাত্রী অনেক কম। ৮ থেকে ১০ জন যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে সে তুলনায় ঢাকা ফেরত প্রতিটি বাসই যাত্রীতে ভরপুর থাকে।

একই কথা জানিয়েছেন হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুর রহমান। তিনি বলেন, বাড়ি ফেরা যাত্রীর পরিমাণ এখন কম। যারা যাওয়ার তারা ইতোমধ্যেই চলে গেছেন। আমাদেরও অল্প যাত্রী দিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলো কোনোটাই খালি ফিরছে না।

রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনযোগে ঢাকায় ফিরছেন অনেকে। কমলাপুর রেলস্টেশন ছিল যাত্রীদের পদচারণায় মুখর। স্টেশনের একাধিক প্ল্যাটফর্মে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন মানুষ, যারা পরিবার ছেড়ে ফিরে এসেছেন কর্মজীবনে।

বেসরকারি চাকরিজীবী রাহাত জানান, ঈদের ছুটি কাটিয়ে ফিরছি কাজে। মা-বাবা, ভাইবোনকে ফেলে আসাটা সবসময়ই কষ্টের। কিন্তু জীবনের বাস্তবতা তো মেনে নিতেই হয়।

একই চিত্র সদরঘাটেও। দক্ষিণাঞ্চলের বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, খুলনাসহ বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন মানুষ। বাস টার্মিনালগুলোতেও রয়েছে একই চিত্র—ফিরে আসা যাত্রীরা এসেছেন কুড়িগ্রাম, ময়মনসিংহ, গোপালগঞ্জসহ দেশের নানা অঞ্চল থেকে।

রেলওয়ে, বিআইডব্লিউটিএ এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ ও পরবর্তী সময়ের যাত্রীচাপ সামলাতে অতিরিক্ত ট্রেন, লঞ্চ ও বাসের ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী।

কমলাপুর স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জানান, ফিরতি যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রেন চলাচল নিয়মিত রয়েছে। গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ২৫টি ট্রেন রাজধানীতে প্রবেশ করেছে।

ভোরের আকাশ/এসএইচ

ঈদ ও গ্রীষ্ম ছুটি শেষে আজ খুলছে প্রাথমিক বিদ্যালয়

ঈদ ও গ্রীষ্ম ছুটি শেষে আজ খুলছে প্রাথমিক বিদ্যালয়

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে নিহত ৩৯০ জন

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে নিহত ৩৯০ জন

ঈদুল আজহার ছুটিতে ৯৯৯-এ কল সোয়া ২ লাখ

ঈদুল আজহার ছুটিতে ৯৯৯-এ কল সোয়া ২ লাখ

ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না : সড়ক উপদেষ্টা

ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না : সড়ক উপদেষ্টা

সরকারি-বেসরকারি কলেজ খুলবে রোববার

সরকারি-বেসরকারি কলেজ খুলবে রোববার

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

১৩ জেলায় শীত-কুয়াশা নিয়ে দুঃসংবাদ দিল অধিদপ্তর

১৩ জেলায় শীত-কুয়াশা নিয়ে দুঃসংবাদ দিল অধিদপ্তর

বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার

বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা