× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলগাঁওয়ে এক মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৫ ০৭:০১ পিএম

খিলগাঁওয়ে এক মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

খিলগাঁওয়ে এক মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার এক বাসা থেকে ইসমাইল (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০২ মে) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. মিল্টন জানান, আমার ছেলে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করত। আজ দুপুর সাড়ে ১২টার দিকে টিনশেড বাসার ঘরে সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কি কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

তিনি আরও জানান, আমাদের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানা টিয়াগাছা ভবানীপুর গ্রামে। বর্তমানে মধ্য মেরাদিয়ায় থাকি আমরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।  

ভোরের আকাশ/এসআই

 এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

সংশ্লিষ্ট

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে বিদ্যমান আইন ও নীতিমালা সংশোধন প্রয়োজন

শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে বিদ্যমান আইন ও নীতিমালা সংশোধন প্রয়োজন