× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৫ ০৪:৫৫ এএম

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪

আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্প-২ ও সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্প-২ ও সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 

 (১ মে) বৃহস্পতিবার এই অভিযান চালানো হয় এবং (২ মে) শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন

আদাবর থানার শ্যামলী হাউজিং প্রকল্প-২ ও সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স মূলত ১৬ থেকে ২৮ বছরের মধ্যে এবং তারা নানা ধরনের অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে কেউ কেউ ছিনতাই, মাদকসহ অন্যান্য অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। 

অন্যদিকে, মোহাম্মদপুর থানা পুলিশের অপর এক অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন চুরির মামলার আসামি, একজন দ্রুত বিচার আইনে অভিযুক্ত, একজন ডিএমপি মামলার আসামি, দুইজন ওয়ারেন্টভুক্ত এবং একজনকে অন্যান্য অপরাধের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের প্রত্যেককে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে এসি মেহেদী হাসান গণমাধ্যমকে  বলেন, অপরাধ দমন ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।   

ভোরের আকাশ/এসআই

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

১৩ জেলায় শীত-কুয়াশা নিয়ে দুঃসংবাদ দিল অধিদপ্তর

১৩ জেলায় শীত-কুয়াশা নিয়ে দুঃসংবাদ দিল অধিদপ্তর

বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার

বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা