× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙা অটোরিকশার চালকদের ক্ষতিপূরণ দেবে ডিএনসিসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ০১:১১ এএম

ভাঙা অটোরিকশার চালকদের ক্ষতিপূরণ দেবে ডিএনসিসি

ভাঙা অটোরিকশার চালকদের ক্ষতিপূরণ দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষের হাতে ভেঙে ফেলা তিনটি ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, “আজ যাদের তিনটি ব্যাটারিচালিত রিকশা ভাঙা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। একইসঙ্গে, পরিবারগুলো যাতে বিকল্প উপায়ে আয় করতে পারে সে জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, রাজধানীর প্রধান সড়কে চলাচল করায় ডিএনসিসি কর্তৃক তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ভেঙে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ।

প্রশাসক এজাজ জানান, “প্রধান সড়কে অটোরিকশা না চালানোর নিয়ম লঙ্ঘন করায় শাস্তিমূলকভাবে রিকশাগুলো ভাঙা হয়েছিল। তবে আমরা মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চাই।”

এই ঘটনায় ডিএনসিসির ভূমিকা নিয়ে মিশ্রিত প্রতিক্রিয়া দেখা গেলেও, প্রশাসকের এই ক্ষতিপূরণের ঘোষণা কিছুটা ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
ভোরের আকাশ/হ.র

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

সংশ্লিষ্ট

ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আহত ৪ নারীর একজনের মৃত্যু

ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আহত ৪ নারীর একজনের মৃত্যু

উদ্ধার কাজে সহযোগিতায় ডিএনসিসির উত্তরা জোনে ছুটি বাতিল

উদ্ধার কাজে সহযোগিতায় ডিএনসিসির উত্তরা জোনে ছুটি বাতিল

ডিএসসিসি’র ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন

ডিএসসিসি’র ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন

সেপ্টেম্বরের মধ্যে ঢাকার খালি জায়গা ঘাস-লতা দিয়ে পূরণ করা হবে

সেপ্টেম্বরের মধ্যে ঢাকার খালি জায়গা ঘাস-লতা দিয়ে পূরণ করা হবে