× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশগামীদের ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে : খুবি উপাচার্য

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১০:১৪ এএম

ছবি : ভোরের আকাশ

ছবি : ভোরের আকাশ

'সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চ শিক্ষায় জাপান গমন’ শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার (১৫ নভেম্বর ) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

খুলনা জেলা প্রশাসন ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, জনসংখ্যা সমাজের বোঝা নয়; জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ হলেও বহু রাষ্ট্রের তুলনায় উন্নত অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে লো-স্কিলড রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছেন।

স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। বিদেশ যেতে আগ্রহীদের ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা অর্জন এবং সঠিক প্রস্তুতির বিষয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

উপাচার্য জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শিক্ষার জন্য মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে, যা ইনস্টিটিউটে রূপান্তরের প্রক্রিয়াধীন। এর মাধ্যমে শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বাইরের শিক্ষার্থীরাও বিদেশি ভাষা শেখার সুযোগ পাবে। বিদেশগামীদের ভাষা শিক্ষা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনশক্তি ব্যুরোর চলমান কার্যক্রমের প্রশংসা করে তিনি ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন। তিনি বিদেশগমন-প্রত্যাশীদের কারিগরি দক্ষতা, বিদেশি ভাষা শিক্ষা এবং নিরাপদ অভিবাসন বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা টিটিসির অধ্যক্ষ মো. জিয়াউর রহমান। তিনি টিটিসির আওতায় পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম ও প্রতিষ্ঠানটির পথচলার নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন খুলনা টিটিসির ইন্সট্রাক্টর (কম্পিউটার) উম্মে হাবিবা ইসলাম।

মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, খুলনা টিটিসির কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

‘এআই’ প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচার করছে: কৃষ্ণ নন্দী

‘এআই’ প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচার করছে: কৃষ্ণ নন্দী

হাদির ওপর হামলার প্রতিবাদে খুলনায় মশাল মিছিল ও সমাবেশ

হাদির ওপর হামলার প্রতিবাদে খুলনায় মশাল মিছিল ও সমাবেশ

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

আইন না মেনে ইটভাটা, ১৯ লাখ টাকা জরিমানা

আইন না মেনে ইটভাটা, ১৯ লাখ টাকা জরিমানা

অবশেষে গল্লামারী স্টিল নেটওয়ার্ক আর্চ ব্রিজ নির্মাণ কাজ শুরু

অবশেষে গল্লামারী স্টিল নেটওয়ার্ক আর্চ ব্রিজ নির্মাণ কাজ শুরু

 দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

 এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

 মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

 কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

সংশ্লিষ্ট

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী