ছবি: ভোরের আকাশ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কাজিহাল ইউনিয়ন পরিষদের বেহাল অবস্থা। গত ২ যুগ আগে ইউনিয়ন পরিষদ ও বাউন্ডারী ওয়াল নির্মাণ হলেও ইউনিয়ন পরিষদ ভবনটি সংস্কারের কোন উদ্দ্যোগ নেই। প্রবেশ দরজাটি ভাঙ্গাচুরা। বাউন্ডারী ওয়াল ভেঙ্গে পড়ছে ও প্লাস্টার খুলে পড়ছে। ইউনিয়ন পরিষদের ভিতরে অপরিস্কার ও অপরিচ্ছিন্ন, পরিষদ চত্তরটি জঙ্গলে ভরে গেছে।
গত প্রায় ২ যুগ ধরে তৎকালীন আওয়ামী চেয়ারম্যান মানিক রতন ইউনিয়ন পরিষদ ভবনটি সংস্কারের কোন পদক্ষেপ নেননি। অথচ শত শত প্রকল্প নিয়ে দায়সারা কাজ করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। অপর দিকে বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. কাঞ্চন দায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন প্রকল্পের কাজ করলেও ইউনিয়ন পরিষদটি সংস্কার করতে কোন পদক্ষে গ্রহণ করেননি।
ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণের পর ঠিকাদার রং করার পর এ পর্যন্ত আর কেউ কোন কাজ করেননি। ইউনিয়ন পরিষদের বাহিরে সাধারণ জনসাধারণের জন্য কোন টয়লেট বা বাথরুম নাই। দেখে মনে হচ্ছে এটা কারও পুরাতন বাড়ী।
এ বিষয়ে এলাকার মো. ওসমান আলীর সাথে কথা বললে তিনি জানান, ঠিকাদার কাজ করার পর আর কেউ এই ইউনিয়ন পরিষদ সংস্কার করেননি। এ ব্যাপারে এলাকাবাসী অতি দ্রুত ইউনিয় পরিষদ ভবনটি সংস্কার করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেক দৃষ্টি কমনা করছি।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তিনটি একাডেমিক ভবন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং রেভারেন্ড পলস্ হাই স্কুলে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মোট ৭ হাজার ৮২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৮.৫ শতাংশ।এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের হলরুম ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শরিফ মোহাম্মদ খানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিনিধি দল এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়া কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/তা.কা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে দিনাজপুরের বিরামপুরে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও তাঁর সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের ঢাকা মোড়ে বিরামপুরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।এ সময় বাংলাদেশ ছাত্রপক্ষের উপজেলা আহবায়ক মুসাব্বির অর্ক, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাজিম, জাতীয় যুব শক্তির জিন্নাহ রাইন, ছাত্র প্রতিনিধি মোরশেদ মারুফ, ফরিদুল ইসলাম, আজাদ, সারোয়ার সহ সর্বস্তরের সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান এবং মত প্রকাশের স্বাধীনতায় কারো উপর হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ আখ্যা দিয়ে এ ধরনের কর্মকাণ্ড ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না বলেও জোড়ালো ভাবে হুশিয়ারি দেওয়া হয়।ভোরের আকাশ/তা.কা
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী বৃদ্ধি লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) তারিখে দুর্বৃত্ত কর্তৃক প্রকাশ্যে গুলি করায় একটি গুরুতর ঘটনা সংঘটিত হয়।উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীরা বাংলাদেশের যে কোনো সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়ন করতে পারে এবং একই সাথে ভারত হতে সন্ত্রাসী গ্রুপ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে মর্মে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা যায়।সীমান্ত এলাকায় এ ধরনের গমনাগমন প্রতিরোধে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ১০টি টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিশেষ টহল পরিচালনা এবং ফুলবাড়ী শহরস্থ ঢাকা মোড়, বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন তল্লাশী করা হচ্ছে।ফুলবড়ী ২৯ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন তল্লাশী ও যে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রমের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অত্র ব্যাটালিয়নের সকল সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।ভোরের আকাশ/তা.কা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে।খবর পেয়ে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতালায় জানালার লক ভেঙে মশালের মতো একটি লাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।পাশের একটি ভবন থেকে লাঠির মাথায় মোরানো গামছায় কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করলে গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে। এ সময় অফিসের নৈশ প্রহরীর টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার জানান, আমি রাত ২ টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি শুরুতে টের পাইনি। টের পেলে ৯৯৯ কল দিতাম। পরে বিষয়টি নজরে আসলে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি।মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান, তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোন ছুটি নেই আমি গতকাল রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে আসলে এমন পরিস্থিতি দেখি তবে অফিস এবং অফিসের কোন নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।তিনি আরও জানান, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হয়ত সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল এইরকম ঘটনা ঘটাতে পারে। আমি বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের, নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছি নিরাপত্তা দেয়ার জন্য।এ ব্যাপারে মঠবাড়িয়া ইসস্পেক্টর তদন্ত শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবনের পিছনের থাই গ্লাসের জানলা খুলে ফেলেছে কৌশলে। তারপর আগুন দেয়ার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/তা.কা