ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ০২:৪৫ এএম
ছবি : ভোরের আকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, "ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল।৬ নভেম্বর তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।"
উল্লেখ্য, দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলে তৃণমূল নেতাকর্মীদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন 'বিএনপির তৃণমূল প্রাণ ও জনপ্রিয় নেতা' বখতিয়ার আহমেদ কচি। কোনো এক কারণে কেন্দ্রীয় থেকে তার দলীয় পদটি সাময়িক স্থগিত করা হয়েছিল।
তিনি দীর্ঘদিন পর তার দলীয় পদ ফিরে পাওয়ায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
অপরদিকে, বখতিয়ার আহমেদ কচি তার স্থগিতাদেশ প্রত্যাহারে আনন্দ প্রকাশ করে জানান, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (যিনি প্রার্থী ঘোষিত হয়েছেন) জন্য কাজ করবেন এবং দিনাজপুর সদর আসনটি তাকে উৎসর্গ করবেন।
ভোরের আকাশ/মো.আ.