× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এরশাদ উল্লাহ এবং হাদির ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৪ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত সশস্ত্র হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে সমাবেশটি নগরীর রোডস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয় এবং বিক্ষোভ মিছিলটি নগরীর নূর আহাম্মেদ সড়ক, লাভলেইন, চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনের মাঠে প্রতিযোগিতা নয়, বরং ভয় ও সন্ত্রাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যারা জনগণের ভোটে আস্থা রাখে না, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরশাদ উল্লাহ ও শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা প্রমাণ করে—দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয়।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন মানেই শুধু ভোটের দিন নয়; এর আগে সমান সুযোগ, নিরাপদ প্রচারণা এবং নির্ভীক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। অথচ আমরা দেখছি, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনে পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণের আস্থা নষ্ট হবে এবং নির্বাচন তার অর্থ হারাবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব হলো সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা স্পষ্ট করে বলতে চাই—এ ধরনের হামলার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দেবে। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় রাজপথে ছিল, আছে এবং প্রয়োজনে আরও শক্ত অবস্থান নেবে।

সভাপতির বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, স্বৈরাচার পতন হলেও দেশে প্রকৃত গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। সারা দেশে আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা মারাত্মকভাবে ভঙ্গুর। পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো সক্রিয়, যা দেশকে অস্থিতিশীল করে নির্বাচনকে ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, এই হামলাগুলো কোন পরিস্থিতিতে ও কোন সময়ে ঘটেছে, সেটাই এর রাজনৈতিক গুরুত্ব স্পষ্ট করে। নির্বাচনী প্রচারণার মধ্যেই মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর ওপর হামলা এবং তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর সশস্ত্র আক্রমণ—এসবকে কোনোভাবেই সাধারণ অপরাধ বলা যায় না। এসব ঘটনা স্পষ্টভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিত ও সংগঠিত ষড়যন্ত্রেরই অংশ।

তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করা, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে গভীর অবিশ্বাস ছড়িয়ে দেওয়া এবং নির্বাচনপূর্ব সময়ে পরিকল্পিতভাবে সংঘাত উসকে দিয়ে দেশকে অস্থির করে তোলাই এ ধরনের হামলার মূল উদ্দেশ্য। এসব ঘটনার মাধ্যমে একটি ভয়ের পরিবেশ তৈরি করে জনগণের স্বাভাবিক রাজনৈতিক অংশগ্রহণ ও নির্বাচনপ্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, ওসমান হাদির ওপর গুলি চালানো একটি উদ্দেশ্যপ্রণোদিত, সুপরিকল্পিত ও সুসংগঠিত হামলা। নির্বাচনী তফসিল ঘোষণার পর একজন প্রার্থীকে লক্ষ্য করে এমন সশস্ত্র আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি নির্বাচনপ্রক্রিয়াকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, জড়িত সব ব্যক্তির দৃষ্টান্তমূলক বিচার এবং নির্বাচনী পরিবেশে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন রক্ষায় আমরা আপসহীন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম, মাহবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইউসুফ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের নেতা শেখ নুরুল্লা বাহার ও জামাল, সাবেক যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, তাঁতীদলের আহ্বায়ক সেলিম হাফেজসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/এসএই্চ

হাদির হত্যাকারী ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

হাদির হত্যাকারী ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে: ডিবি

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে: ডিবি

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

রুপসি কাঞ্চন সড়ক অবরোধ করে বিক্ষোভ

রুপসি কাঞ্চন সড়ক অবরোধ করে বিক্ষোভ

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার