× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়ায় অপরাধ প্রবণতা কমাতে বিট পুলিশিং সভা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ০৯:২৬ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষে অপরাধ প্রবণতা কমাতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত আটটায় সদর ইউনিয়নের জনতাবাজারে কুলাউড়া থানা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজলের সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ শাকিলের পরিচালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু, এটা প্রমাণ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে। আপনাদের এলাকার সংগঠিত অপরাধ নির্মুল করা, মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ সকল সমস্যা সর্ম্পকে জানার জন্য এই বিট পুলিশিংয়ের আয়োজন। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ নির্মুলে সচেতন থেকে পুলিশকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে।

তিনি বলেন, ইয়াবা, মাদক, চুরি-ডাকাতি, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী-নির্যাতন, মোবাইল আসক্তি, বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক ব্যাধি নির্মূলে পুলিশের পাশাপাশি ইউনিয়নের সকল নাগরিককে সচেতন থেকে পুলিশের সাথে ভ্রাতৃত্ব রেখে কাজ করতে হবে। তা না হলে পুলিশের একার পক্ষে এসব ব্যাধি নির্মূল করা সম্ভব হবেনা। তিনি আরো বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিবাদ না করলে একটা এলাকা কিংবা সমাজে অপরাধীরা মাথাচ্যাড়া দিয়ে উঠবে। তাদের নির্মূল করতে আপনাদের সচেতন থাকা প্রয়োজন। জনতাবাজার এলাকায় সুদের প্রবণতা বিষয়ে ওসি ওমর ফারুক বাজারের ব্যবসায়ীসহ সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, সুদ একটি সামাজিক ব্যাধি। যদি সুদের কারণে কোন ব্যক্তি বা গোষ্ঠী কাউকে হয়রানি করে তাহলে আমার শেষ কথা হচ্ছে, সুদ ব্যবসায়ীর ফাঁদে কেউ পা দিবেন না এবং নিজের আর্থিক ক্ষতি করবেন না। প্রয়োজনে আপনারা পুলিশের সহযোগিতা নিবেন। আসছে শীত মৌসুমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও এলাকায় রাত্রিকালীন পাহারা জোরদার করতে হবে। এতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

এসময় বক্তারা স্থানীয় জনতাবাজারের দক্ষিণপার্শ্বের একটি মহল কর্তৃক জোরপূর্বক সরকারি জমি দখলমুক্ত করার জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওসি ওমর ফারুক অচিরেই উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে দখলকৃত জমি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

ওসি ওমর ফারুক তাঁর বক্তব্যে আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত শক্তিসহ একটি বিশেষ মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা মিথ্যাচার ও গুজব রটিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের কাছ থেকে সর্তক থেকে সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, কুলাউড়া থানার এসআই এনামুল হক সাগর, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, বিএনপি নেতা আনকার হোসেন, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, জনতাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজির মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এএসআই মানিক মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসুক মিয়া, আব্দুল মতলিব, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বাতির মিয়া, সাংবাদিক শাহ আলম শামীম, পূজা উদযাপন ফ্রন্ট সদর ইউনিয়ন শাখার আহবায়ক সঞ্জয় দেবনাথসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। বিট পুলিশিং সভায় সার্বিক সহযোগিতা করেন কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজল।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, আইনশৃঙ্খলার উন্নতির স্বার্থে অপরাধ প্রবণতা কমাতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিট পুলিশিং সেবা কার্যক্রম চলমান রয়েছে। অপরাধ নির্মূলে যেকোন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকল নাগরিকদের প্রতি আহবান জানাচ্ছি।

ভোরের আকাশ/জাআ
 
কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কুলাউড়া সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশী যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশী যুবক নিহত

কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

কুলাউড়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

কুলাউড়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

কুলাউড়া লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের ইন্তেকাল

কুলাউড়া লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের ইন্তেকাল

 ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

 হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

 দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

 এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

 মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

 কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

 ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

 হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

 অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

 টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

 চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

 ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

 চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

 হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

 গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

 গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

 ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

সংশ্লিষ্ট