× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৬ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (৮সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের ভায়নার মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। হাতে রঙিন ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সাক্ষরতার গুরুত্ব বহুগুণে বেড়েছে। শুধু লেখাপড়া জানা নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করাও এখন সাক্ষরতার অন্যতম প্রধান উপাদান। তাই নতুন প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম বলেন, “ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তি নির্ভর শিক্ষা অপরিহার্য। প্রত্যেককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারেও দক্ষ করতে হবে। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে শিক্ষকরা সাক্ষরতার হার বৃদ্ধিতে অভিভাবক ও সমাজের দায়িত্বের কথা তুলে ধরেন। শিক্ষার্থীরাও দিবস পালনে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তারা প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নিতে চায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

মাগুরায় ১১ ইটভাটায় অভিযান, জরিমানা ২৫ লাখ

মাগুরায় ১১ ইটভাটায় অভিযান, জরিমানা ২৫ লাখ

মাগুরায় গণপিটুনিতে গরুচোর নিহত

মাগুরায় গণপিটুনিতে গরুচোর নিহত

কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির শোক ও দোয়া কর্মসূচি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির শোক ও দোয়া কর্মসূচি

মাগুরায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে দুর্ভোগ

মাগুরায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে দুর্ভোগ

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার