× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৫০ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রাখা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর ) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্য এবং পূর্বে আটক পাচারকারীদের স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়—একদল পাচারকারী সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বেশ কয়েকজন বাংলাদেশি ও রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে পাহাড়ে আটকে রেখেছে। তথ্যের ভিত্তিতে গত রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে সাতজন ভুক্তভোগীকে উদ্ধার এবং তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আস্তানা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারচক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন এবং অল্প খরচে বিদেশযাত্রার আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। পাশাপাশি ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আটকে রাখা এবং নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল তারা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত ব্যক্তি, অস্ত্র এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে অব্যাহত রাখবে।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ, ১৮ জেলে আটক

কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ, ১৮ জেলে আটক

চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ নিহত ১

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ নিহত ১

সভাপতি আব্দুল মজিদ, সম্পাদক নাজমুল সাঈদ সোহেল

সভাপতি আব্দুল মজিদ, সম্পাদক নাজমুল সাঈদ সোহেল

উখিয়ায় অবৈধ পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

উখিয়ায় অবৈধ পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট