× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোজ্যতেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করল সরকার

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫ এএম

ভোজ্যতেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করল সরকার

ভোজ্যতেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করল সরকার

সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে নতুন করে এক শতাংশ উৎসে কর বসিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতদিন এসব ভোজ্যতেল আমদানিতে কোনো উৎসে কর ছিল না। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে অপরিশোধিত তেল আমদানি, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর কার্যকর হবে।

এর আগে নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে এসব তেল আমদানিতে সরকার উৎসে কর মওকুফ রেখেছিল।

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় গত আগস্টে সরকার পাম তেলের খুচরা দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে এখনো লিটারপ্রতি ১৮৯ টাকা রয়েছে।

গত ১৫ এপ্রিল সরকার সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করে। সে সময় সয়াবিনের দাম লিটারপ্রতি ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকায় নির্ধারণ করা হয়। তার আগে গত বছরের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছিল।

দামের ঊর্ধ্বগতি ও ব্যবসায়ীদের দাবির পর একদিন পরই সয়াবিন তেল আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়। একই সুবিধা অপরিশোধিত পাম তেল আমদানিতেও দেওয়া হয়েছিল, যেখানে ৫ শতাংশ আগাম কর ছিল।

ভোরের আকাশ//হ.র

থাইল্যান্ড থেকে আসছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

থাইল্যান্ড থেকে আসছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর

বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর

ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই

ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই

পাম অয়েল কতটা স্বাস্থ্যকর?

পাম অয়েল কতটা স্বাস্থ্যকর?

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

ভারতের সঙ্গে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

বেনাপোল কাস্টমসে ৬ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা

বেনাপোল কাস্টমসে ৬ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম