× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে ৪ শতাংশ সুদে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন উদ্যোক্তা ও উদ্ভাবনী প্রকল্পে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব অর্থ থেকে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্সগুলো তাদের মুনাফা থেকে এক শতাংশ হারে অর্থ নিয়ে এসব প্রকল্পে অর্থায়নের জন্য বিশেষ তহবিল গঠন করবে। ২০২১ সালের মুনাফার অর্থ থেকে পরবর্তী প্রতিবছর এই তহবিলে এক শতাংশ করে অর্থ স্থানান্তর করে তহবিলের আকার বৃদ্ধি করবে। এই তহবিলের নাম দেওয়া হয়েছে স্টার্টআপ ঋণ তহবিল। এ তহবিল থেকে উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ পাবেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলে গঠিত ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় স্টার্টআপ উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদানের জন্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এখন পর্যন্ত ১৬টি তফশিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। পরে অন্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোও এ চুক্তির আওতায় আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত স্টার্টআপ ফান্ডের বিষয়ে সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। ওই সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এবং ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

আবারও এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির পক্ষে স্ব স্ব ব্যবস্থাপনা পরিচালকরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর এসএমই বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণে প্রচলিত ব্যবসায়িক খাতের পাশাপাশি স্টার্টআপ কোম্পানিগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সম্ভাবনাময় উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্টার্টআপ খাতে অর্থায়ন প্রক্রিয়া জোরদার ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৯ জুলাই একটি মাস্টার সার্কুলার প্রণয়ন করা হয়।

ওই সার্কুলারে বর্ণিত বিধান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’র আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের লক্ষ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এই দফায় ১৬টি তফশিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্টার্টআপ উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদানের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও স্টার্টআপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি স্থাপনে করণীয় নির্ধারণ বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী এখন থেকে স্টার্টআপ উদ্যোক্তারা বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল হতে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বা বিনিয়োগ সহায়তা পাবেন। এ তহবিল থেকে উদ্যোক্তাদের চলতি ও মেয়াদি ঋণ সুবিধা দেওয়া হবে। এছাড়াও নতুন সার্কুলার অনুযায়ী স্টার্টআপ খাতে উদ্যোক্তাদের অনুকূলে বিভিন্ন পর্যায়ভিত্তিক ঋণসীমা ২ কোটি হতে ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

এনসিপির ছয় নেতাসহ গানম্যান পেলেন যে ২০ জন

এনসিপির ছয় নেতাসহ গানম্যান পেলেন যে ২০ জন

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

ভারতের সঙ্গে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

বেনাপোল কাস্টমসে ৬ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা

বেনাপোল কাস্টমসে ৬ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম