× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১১:০৬ এএম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচির ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর সই করা ওই স্মারকে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে।  এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।  এ পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বরভিত্তিক এবং এনসিটিবির প্রণীত সম্পূর্ণ সিলেবাসে নেওয়া হবে।

এ বিষয়টি সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে।  একইসঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে।  চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বশীলদের কাছেও পাঠানো হয়েছে।

মূলত, করোনা মহামারির পর কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হলেও এখন থেকে ফের পূর্ণাঙ্গ পাঠ্যক্রমে মূল্যায়নের ধারায় ফিরছে শিক্ষা মন্ত্রণালয়।

ভোরের আকাশ/জাআ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

প্রবাসীদের মোবাইল আনা ও ব্যবহার নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

প্রবাসীদের মোবাইল আনা ও ব্যবহার নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

এইচএসসির প্রশ্নকর্তা ও মডারেটর তৈরিতে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বোর্ড

এইচএসসির প্রশ্নকর্তা ও মডারেটর তৈরিতে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বোর্ড

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে বেড়েছে ছুটি, তালিকা প্রকাশ

২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে বেড়েছে ছুটি, তালিকা প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নতুন কমিটির দায়িত্বে ইউসুব-রাফি-জাকারিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নতুন কমিটির দায়িত্বে ইউসুব-রাফি-জাকারিয়া

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

কড়া নিরাপত্তায় শুরু প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

কড়া নিরাপত্তায় শুরু প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা