ছবি- সংগৃহীত
আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারকের খাস কামরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। তবে আসামি মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরী নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবেন বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যাবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব, কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করে।
পরে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৪-৫ জন বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখান। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
কলেজ জীবনের প্রেম, পারিবারিক সংগ্রাম আর অপ্রত্যাশিত ত্রিকোণ প্রেমের টানাপোড়েন নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক 'হৃদয় গভীরে'। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং মারিয়া শান্ত।মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এবং রুবেল হাসানের পরিচালনায়, নাটকটি বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা প্রেম এবং জীবনযাপনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। গল্পে, চার্চ কলেজের ছাত্রী রাহা (তটিনী) ও দরিদ্র পরিবারের ছেলে রাফিনের (জোভান) মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। রাফিনের সংসারের আর্থিক টানাপোড়েন মেটাতে রাহা নিজেও সংগ্রামে নামেন।ছবি: সংগৃহীতগল্প মোড় নেয় যখন শো-রুমে কাজ করার সূত্রে রাফিনের ঘনিষ্ঠতা বাড়ে ধনীর মেয়ে জেরিনের (মারিয়া শান্ত) সঙ্গে। জেরিন রাফিনের পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তা দিতে শুরু করলে রাফিন ক্রমশ রাহার থেকে দূরে সরে যেতে থাকে।পরিস্থিতির অবনতি হয় এক রেস্টুরেন্টে। রাফিন ও জেরিনকে একসঙ্গে দেখে রাহা উত্তেজিত হয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন, যার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পারিবারিক চাপ ও সম্পর্কের এই জটিল সমীকরণের মুখে শেষ পর্যন্ত রাহা নিজেই রাফিনকে ছেড়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।নাটকে রাফিন চরিত্রে জোভান, রাহা চরিত্রে তটিনী এবং জেরিন চরিত্রে মারিয়া শান্তর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 'হৃদয় গভীরে' নাটকটি আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।ভোরের আকাশ/তা.কা
বলিউড চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পাওয়ার ৩০ বছর পূর্তি উপলক্ষে এক বিরল সম্মাননা পেল। এই উপলক্ষে লন্ডনের বিখ্যাত লেস্টার স্কোয়ারে স্থাপন করা হয়েছে ছবিটির প্রধান চরিত্র রাজ (শাহরুখ খান) ও সিমরনের (কাজল) প্রতীকী ভঙ্গিমার ব্রোঞ্জের মূর্তি। প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে এই সম্মান অর্জন করল ছবিটি।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ মূর্তি উন্মোচন করেন শাহরুখ খান ও কাজল। এ উপলক্ষ্যে সিনেমাটির জনপ্রিয়তম ডায়লগ লিখে ছবি পোস্ট করেছেন কিং খান।১৯৯৫ সালে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত রোমান্টিক জনপ্রিয় এই ছবি। এক একটি হলে রেকর্ড দিন ধরে চলেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। শুধু ভারতে নয়, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এই ছবি চূড়ান্ত জনপ্রিয় প্রায়। সর্বকালের সবচেয়ে সফল হিন্দি ফিল্মগুলোর মধ্যে অন্যতম ছবির মুক্তির ৩০ বছর পূর্তিতে সিনেস ইন দ্য স্কোয়ার ফিল্মের ট্রেইলের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে এই ছবি। সিনেমাটির প্রথম ভাগ জুড়ে রয়েছে লন্ডন। লেস্টার স্কোয়ারের পূর্বদিকে ওডিয়ন সিনেমার বাইরে বসেছে ব্রোঞ্জের রাজ-সিমরন। এটি সেই জায়গা যেখানে রাজ এবং সিমরানের প্রথম দেখা। ডিডিএলজে-তে দেখানো বিভিন্ন দৃশ্যে রয়েছে লন্ডনের কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক, হর্সগার্ডস অ্যাভিনিউ।মূর্তি উন্মোচন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন স্বয়ং নায়ক-নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে লন্ডনের অতি চর্চিত বৃষ্টি পড়ছে। আর সেখানে নায়িকার মাথায় ছাতা ধরে আছেন নায়ক-এটা অবশ্য ঘোর বাস্তব। ব্রাঞ্চের মূর্তির সামনে পোজ দিয়েছেন শাহরুখ- কাজল। এরপর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিং খান লেখেন,বড়ে বড়ে দেশ মে, এইসি ছোটে ছোটে বাতে হোতি রেহতি হ্যায়, সেনোরিটা!শাহরুখ আরও লিখেছেন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ৩০ বছর পূর্তি উদযাপনের জন্য লন্ডনের লেস্টার স্কোয়ারে রাজ ও সিমরানের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করতে পেরে রোমাঞ্চিত!চূড়ান্ত আনন্দিত যে ডিডিএলজে প্রথম ভারতীয় ছবি যা স্কয়ার ট্রেইলে দৃশ্যে একটি মূর্তি দিয়ে সম্মানিত হয়েছে.. এটি সম্ভব করার জন্য ইউনাইটেড কিংডমের সকলকে অনেক ধন্যবাদ।লন্ডনে থাকলে এবং যখনই থাকবেন রাজ ও সিমরানের সাথে দেখা করতে আসুন, আমরা আপনাকে ডিডিএলজে-এর সঙ্গে আরও স্মৃতি তৈরি করতে দেখতে চাই।ভোরের আকাশ/তা.কা
এমন সাফল্য এর আগে দেখেননি বলিউডের রণবীর সিং! গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’, আর প্রথম দিনেই বাজিমাৎ। সিনেমাটি খাতা খুলল ২৭ কোটি দিয়ে; এর মধ্য দিয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং পেলেন রণবীর।বিশেষজ্ঞদের অনুমান ছিল,‘ধুরন্ধর’-এর উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির আশেপাশে থাকবে। কিন্তু ব্যাপারটি তার চেয়েও বেশি দেখা গেল। সম্প্রতি বলিউডে ব্যাপক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয়কেও (২১.৫০ কোটি রুপি) ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’।এছাড়াও রণবীরের অতীতের কয়েকটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সিনেমাটি মুক্তির দিন সারা ভারতজুড়ে দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ। ৪,০০০টির বেশি শো বুক করা হয়েছিল এবং পরে সন্ধ্যার শো-গুলোতে দর্শক উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যায়।আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ-প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে নিয়ে দর্শক মহলে কৌতূহল দেখা দিয়েছে। সিনেমাটি জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওসের ব্যানারে নির্মিত হয়েছে।ভোরের আকাশ/তা.কা
গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব দিলশাদ নাহার কনা। মাঝেমধ্যে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। সেই ধারাবাহিকতায় হঠাৎই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন গায়িকা। সেখানে দেখা যাচ্ছে, মেহেদি হাতে সেজেছেন তিনি।ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেন্দি...’।এরপরই রহস্য ঘনীভূত হয়। হঠাৎ মেহেদি হাতে ছবি কেন গায়িকার সে নিয়ে শোরগোল চলছে। তবে কি কোনো সুখবর দিতে যাচ্ছেন তিনি? নতুন করে বাঁধছেন ঘর? কে সেই পাত্র? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে কনার পোস্টে অভিনন্দনও জানাচ্ছেন।তবে এই রহস্য নিয়ে জানতে যোগাযোগ করা হয় কণ্ঠশিল্পীর সঙ্গে। রহস্য খোলাসা করতে চাননি গায়িকা। যেন আরও ঘনীভূত করলেন। দিলশাদ নাহার কনা বলেন, ‘এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য। সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।’সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেন গোলাম মো. ইফতেখার গহীনকে। তারা ছয় বছর সংসারও করেন। তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দেন কনা।এরপর থেকেই শোনা যাচ্ছে, শিল্পীর ব্যক্তি জীবনেও দুষ্টু কোকিলের আগমন ঘটেছে। সেই কোকিলের উদাসী ডাকে সাড়া দিয়েই ভাঙতে চলেছে কনার ছয় বছরের সংসার।একটি সূত্রে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কনা। তিনি মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান। শিগগির তারা বিয়েও করবেন বলে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবাই জানেন। তারই সঙ্গে গোপনে সেরেছেন বিয়ে। আর সেই বিয়েরই মেহেদি হাতের ছবিটি তিনি আজ পোস্ট করেছেন বলে মনে করছেন নেটিজেনরা।এদিকে সদ্যই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বিকেএসপির প্রথম থিম সং। সেই গানে কণ্ঠ দিয়েছেন কনা। এ ছাড়াও নতুন বেশ কিছু গান নিয়ে ব্যস্ত রয়েছেন গায়িকা।ভোরের আকাশ/মো.আ.