× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহজাবীনের ব্যস্ততা কোথায় হারাল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১১:০৩ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাটক-ওটিটির পর বড় পর্দায়ও নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে নিজ দক্ষতায় ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক অনেকটাই কমেছে মেহজাবীনের কাজের ব্যস্ততা। ফলে তাকে নিয়ে ভক্তদের আলোচনা কমেছে। তবে সদ্যই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

সদ্যই একেবারে অন্য কারণে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেহজাবীন। পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি–ধামকির অভিযোগে করা মামলায় সম্প্রতি মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তারা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এমন সময়ে তার আসন্ন কিংবা নতুন কোনো কাজেরও খবর নেই; তাই ভক্তদের মনে বেঁধেছে নানা প্রশ্ন- মেহজাবীনের সেই ব্যস্ততা কোথায় হারাল?

সংগৃহীত ছবি

এইতো কিছুদিন আগেই গুঞ্জন ওঠে, পরিচালক রেদওয়ান রনির আসন্ন সিনেমা ‘দম’ এ অভিনয়ের কথা ছিল মেহজাবীনের। যেখানে দুই প্রসিদ্ধ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে স্ক্রিনশেয়ার কথা ছিল তার; বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে আসে মেহজাবীনের নাম। কিন্তু শেষমেশ জানা গেল, ‘দম’-এর নায়িকা মেহজাবীন নন— জায়গাটি পেয়েছেন পূজা চেরী। আর এ ঘোষণার পরই হতাশ হন মেহজাবীন ভক্তরা। এছাড়াও দীর্ঘদিন ধরে মেহজাবীনের নতুন কোনো প্রজেক্টের কথা শোনা যাচ্ছে না বলে যেন হতাশা আরও বাড়ে।

অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি ছিল একেবারেই উল্টো! নাটক, বিজ্ঞাপন, ওটিট; সব মিলিয়ে কাজের চাপে হাঁফ ছাড়তে হচ্ছিল মেহজাবীনকে। দেশ–বিদেশ ঘুরে টানা শুটিং, কখনো কিছুদিন আড়ালে থাকা, কখনো বাধ্য হয়ে বিরতি; কাজের ব্যস্ততা নিয়েই যেন তার জীবন ছিল ঘূর্ণিঝড়ের মতো।

পরে চলচ্চিত্রেও মনোযোগ দেন। বিয়ে ও হানিমুনে কিছুটা বিরতি নিলেও তার অভিনীত ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়ায়। তবে দেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া মেলেনি দুই ছবিরই।

এরপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় তার কাজের তালিকা। সংবাদমাধ্যমকে সম্প্রতি মেহজাবীন নিজেই জানান, আপাতত তার হাতে উল্লেখ করার মতো নতুন কোনো কাজ নেই। আর এই খবর সামনে আসতেই ভক্তদের মনে প্রশ্ন— যেই মেহজাবীন ব্যস্ততার কারণে নিজেকে আড়াল করতেন, তিনি আজ কাজবিহীন হয়ে কি তাল হারিয়ে ফেলছেন?

ভোরের আকাশ/তা.কা

জামিন পেলেন মেহজাবীন চৌধুরী

জামিন পেলেন মেহজাবীন চৌধুরী

আদালতে আত্মসমর্পণ করলেন মেহজাবীন চৌধুরী

আদালতে আত্মসমর্পণ করলেন মেহজাবীন চৌধুরী

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 ‎ভান্ডারিয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

‎ভান্ডারিয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

 স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

 হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

 থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

 ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

 হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

 দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

 এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

 মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

 কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

 ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

 হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

 অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

 টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

 চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

 ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

সংশ্লিষ্ট

ত্রিভুজ প্রেমের গল্পে জোভান-তটিনী

ত্রিভুজ প্রেমের গল্পে জোভান-তটিনী

লন্ডনের লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজল ভাস্কর্য

লন্ডনের লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজল ভাস্কর্য

রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’

রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’

আবারও বিয়ের গুঞ্জন শিল্পী কনার, পাত্র কে?

আবারও বিয়ের গুঞ্জন শিল্পী কনার, পাত্র কে?