× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

“আবার তুমি একই ভুল করছো”—শুভশ্রীকে বললেন দেব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৭ এএম

“আবার তুমি একই ভুল করছো”—শুভশ্রীকে বললেন দেব

“আবার তুমি একই ভুল করছো”—শুভশ্রীকে বললেন দেব

গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে ধূমকেতু। প্রায় এক দশক পর এই ছবির হাত ধরে বড় পর্দায় একসঙ্গে ফিরেছিলেন টলিউড তারকা জুটি দেব-শুভশ্রী। তবে যদি ২০২৫ সালে এই ছবিটি নির্মাণ হতো, তবে কি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন প্রযোজক দেব?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে দেব বলেন, শুভশ্রীর মুখের আগের মতো সারল্য আর নেই। ফলে তিনি হয়তো শুভশ্রীকে নায়িকা নয়, বরং পার্শ্ব চরিত্রে কাস্ট করতেন। দেবের এমন মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। শুভশ্রীও পাল্টা জবাব দেন। এরপর দেবও আবার প্রতিক্রিয়া জানান।

বিতর্কের মাঝেই প্রকাশ্যে এসেছে দেবের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে ধূমকেতু নিয়ে তিনি বলেন—
“যখন শুভশ্রীর কাছে ছবির প্রস্তাব দিই, তখন ওর অনেক কাজ আটকে ছিল। আমি বলেছিলাম—যদি মনে হয় এই ছবিটা করো। সই করার তিন দিনের মধ্যেই ওর কাছে আরও তিনটি ছবির অফার আসে। তখন ও আমাকে ডেট পরিবর্তনের অনুরোধ করল।”

দেব আরও যোগ করেন, “আমি ওকে বলেছিলাম—‘আবার তুমি একই ভুল করছো। প্রথমে আমি তোমার কাছে এসেছিলাম এই ছবিটা নিয়ে।’ ও উত্তর দিল—বড় বড় প্রযোজনা সংস্থা, বড় ছবি… তাই আগে সেগুলো করব। তখন আমি বলেছিলাম, তুমি করো, আমি পরে আবার যোগাযোগ করব।”

শেষে দেব বলেন, “ধূমকেতু আমার কাছে খুব কাছের ছবি। তাই আর অপেক্ষা করতে পারিনি। তবে ভালো লাগে যে শুভশ্রী এখনও নিজের জায়গা ধরে রেখেছে, লড়াই চালাচ্ছে।”
 
ভোরের আকাশ/হ.র

কবে বিয়ের পিঁড়িতে বসবেন দেব-রুক্মিণী?

কবে বিয়ের পিঁড়িতে বসবেন দেব-রুক্মিণী?

কটাক্ষের শিকার দেব

কটাক্ষের শিকার দেব

দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, টালিউডে নতুন বিতর্ক

দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, টালিউডে নতুন বিতর্ক

দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, টালিউডে নতুন বিতর্ক

দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, টালিউডে নতুন বিতর্ক

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইধিকা পাল

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইধিকা পাল

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

সংসার ভাঙছে তাহসান–রোজার

সংসার ভাঙছে তাহসান–রোজার