× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১১:৩০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ শুক্রবার (১৪ নভেম্বর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিনটিকে কেন্দ্র করে নানা সচেতনতামূলক আয়োজন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য: “কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন”। প্রতি বছর প্রায় ১৭০টি দেশে এই দিবস পালিত হয়।

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

পরে ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতির ভিত্তিতে দিবসটির প্রচলন শুরু হয়। বাংলাদেশের উদ্যোগেই ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ দিবসটি অন্তর্ভুক্ত করার প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছিল।

দিবসটিকে ঘিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইডিএফ-এর হিসাব বলছে—প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মৃত্যুবরণ করেন এবং একই সময়ে দুই জন নতুন রোগী শনাক্ত হন।

এ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মূল লক্ষ্য—ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। সমিতির বিভিন্ন অঙ্গসংগঠন ও দেশের বিভিন্ন জেলা সমিতিও পৃথক উদ্যোগ হাতে নিয়েছে।

আজকের কর্মসূচি: সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাব গেট পর্যন্ত প্লাকার্ড হাতে রোড শো।

আগামীকাল শনিবারের কর্মসূচি (১৫ নভেম্বর): সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বারডেম, এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা।

বেলা ১০টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিইউএইচএস-এর এমিরেটাস অধ্যাপক হাজেরা মাহতাব। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান।

আজ ও আগামীকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বারডেমের ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগে স্বেচ্ছায় রক্তদান।

ডায়াবেটিস সচেতনতা বাড়াতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা, পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় স্বল্পমূল্যে হার্ট, নিউরো ও ভাসকুলার ক্যাম্প।

ভোরের আকাশ/মো.আ.

মিরপুরে বাংলাদেশের বিশেষ টি-টোয়েন্টি ব্যাটিং ক্যাম্প

মিরপুরে বাংলাদেশের বিশেষ টি-টোয়েন্টি ব্যাটিং ক্যাম্প

ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট চায় পাকিস্তান

ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট চায় পাকিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাটিংয়ে আইরিশরা

টস জিতে ব্যাটিংয়ে আইরিশরা

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ

 স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

 হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

 থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

 ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

সংশ্লিষ্ট

হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

হাদির সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধান উপদেষ্টা

হাদির সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধান উপদেষ্টা

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার