× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪২ এএম

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং এ সম্পর্ক অটুট থাকবে। তিনি ইসরায়েলি আগ্রাসনের কঠোর সমালোচনা করে জানান, দুই বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ড-এর তথ্য উল্লেখ করে তিনি জানান, গাজার বহু পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে এবং অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি ডলার।

জামায়াত আমিরের দাবি, গাজায় খাদ্য অবরোধের কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং এটি মানবাধিকারের বড় লঙ্ঘন। তিনি জাতিসংঘ, ওআইসি ও শান্তিকামী দেশগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিকল্পনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান বাংলাদেশের জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ তাঁর জন্য গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ভোরের আকাশ/হ.র

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান নতুন মার্কিন রাষ্ট্রদূত

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সংশ্লিষ্ট

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক