× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নিষিদ্ধেও দাবি

সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৫ ১১:৫৪ পিএম

সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশের জন্য ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে। সমাবেশে অংশগ্রহণের জন্য নেতাকর্মীরা জড়ো হচ্ছেন মঞ্চ ঘিরে। এছাড়া দূরদূরন্ত থেকেও আসছেন অনেকে। 

শুক্রবার সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবে, এ দেশের মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’ পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনেও এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তিনি। এরপর মঞ্চ তৈরির জন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়। দেখা যায়, ৫টি ট্রাক একত্র করে ওপরে সামিয়ানা দিয়ে মঞ্চ নির্মাণের কাজ চালান শ্রমিকরা।

এদিকে, নাগরিক পার্টির এ কর্মসূচিকে কেন্দ্র করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদের দিকের সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল বৃহস্পতিবার রাত থেকেই যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায় দলটির নেতাকর্মীদের। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, বাদ জুমা যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/আজাসা

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক