× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালশি গণহত্যার বিচার নিশ্চিত করবে বিএনপি: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০৮:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে দ্রুততম সময়ের মধ্যে কালশি গণহত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর পল্লবীতে কালশি গণহত্যায় বিচারহীনতার প্রতিবাদে এবং সাবেক ফ্যাসিস্ট এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা জুয়েল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সমাবেশে প্রথমবারের মতো যোগ দিয়েছিলেন কালশি ট্রাজেডিটে ফ্যাসিস্টদের দেয়া আগুনে স্বজন হারায় কিশোরী ফারজানা।

এ সময় আমিনুল হক বলেন, ইতিহাসের এই নৃশ্যংসতম গণহত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। একইসঙ্গে স্বজন হারানো ফারজানার পড়াশোনাসহ সকল দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, বিহারী নেতাদের নামে ষড়যন্ত্রমূলকভাবে গাইবি মামলা দেয়া হয়েছিল। স্বৈরাচার পালানোর পরও ভূমি দস্যুরা একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। এসব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জন্য বিএনপি কাজ করছে বলেও জানান তিনি।

বিহারী নেতা সাদাকাত খান ফাক্কু বলেন, ২০১৪ সালের ১৪ জুন আমাদের ক্যাম্পের একটি বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে আগুন দেয়া হয়। সেই আগুনে পুড়ে ফারজানার পুরো পরিবার মারা যায়। ফারজানার শরীরও ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক ছিল। এই ঘটনার বিচার চাইতে গিয়ে তার বাবা ইয়াসিনকেও হত্যা করা হয়।

এ সময় গণহত্যার সাথে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ইলিয়াস মোল্লাহ ও পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা জড়িত বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মন্টু, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, উর্দুভাষীদের সংগঠন ইউএসপিওয়াইআরএম এর সভাপতি সাদাকাত খান ফাক্কু, পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলসহ আরো অনেকে।

ভোরের আকাশ/এসএইচ

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

নিয়ামতপুরে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

নিয়ামতপুরে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

বেগম জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘ধানের  শীষে ভোট দিয়ে রাজাকার আলবদরদের দেশ থেকে বিতাড়িত করব’

‘ধানের  শীষে ভোট দিয়ে রাজাকার আলবদরদের দেশ থেকে বিতাড়িত করব’

ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০

ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক