× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একদিনে দুই ভোট

কীভাবে সামলাবেন ইসি

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১২:১৪ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একইদিনে আয়োজন করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকসহ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের ধারণা, দেশের অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকট উত্তরণে জাতীয় সংসদ নির্বাচন জরুরি। বর্তমান প্রেক্ষাপটে জুলাই সনদ সম্পর্কিত গণভোট সম্পর্কে দেশের অধিকাংশ মানুষের ধারণা নেই বললেই চলে। কাজেই দেশের মানুষকে আঁধারে রেখে আসলে গণভোটের আয়োজন করাকে অপ্রাসঙ্গিক ভাবছেন অনেকেই। এমন জটিল পরিস্থিতিতে সংসদ নির্বাচন ও গণভোটের ডাবল কর্মযজ্ঞ সামলাতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)- এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত আনুষঙ্গিক সামগ্রী সংগ্রহ, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও গ্রামে-গঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট সম্পর্কিত বিষয়গুলোর ধারণা দিতে হবে সাধারণ জনগণকে। সংসদ নির্বাচনের ভোট এবং গণভোটের সময় বাড়ানোর বিষয়টিও নজরে আনতে হচ্ছে।

এছাড়াও ভোট গণনা থেকে শুরু হয়ে ফলাফল ঘোষণা পয়ন্ত কঠিন চ্যালেঞ্জও রয়েছে ইসির ভাবছেন এই বিশ্লেষকরা। ইসির চাপ হ্রাসে গণভোট সংসদ নির্বাচন পরবর্তী সময়ে হতে পারে কি? কারণ হিসেবে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, যে বিষয় সম্পর্কে গণভোট, সেটি সম্পর্কে সাধারণ মানুষকে বুঝাতে হবে, নচেৎ জনগণ না বুঝে ভুল সিদ্ধান্ত দেওয়ার প্রবণতা থেকে যাবে বলেও মনে করছেন তারা।

বিশ্লেষকরা বলছে, দেশের ইতিহাসে অতীতে যে গণভোট হয়েছে, সেটি ছিল নির্দিষ্ট একটি বিষয়ের ওপর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট হবে সেটি চারটি প্রশ্নের ওপর। এখানেই দ্বিমত রয়েছে বেশ কযেকটি রাজনৈতিক দলেরও।  

গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে জানান, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে এবং চারটি বিষয়ে একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে।

এ প্রসঙ্গে বিএনপি বলছে, ‘গণভোটে চারটি বিষয়ের ওপর একটিমাত্র ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর দেওয়ার বিধান রেখেছে। তবে  চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে ভোটাররা ‘না’ বলবে কোথায়? তাছাড়া, ৯০ ভাগ মানুষ যদি গণভোটের উদ্দেশ্যই না বোঝে, তাহলে এ প্রক্রিয়া জনগণকে অন্ধকারে রাখার শামিল। মানুষের বোঝার মতো করে প্রশ্নমালা প্রণয়ন করতে হবে।’

এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে ভোটাররা ‘না’ বলবে কোথায়? 
রিজভী বলেন, ৯০ ভাগ মানুষ যদি গণভোটের উদ্দেশ্যই না বোঝে, তাহলে এ প্রক্রিয়া জনগণকে অন্ধকারে রাখার শামিল। মানুষের বোঝার মতো করে প্রশ্নমালা প্রণয়ন করতে হবে।

গণভোটের চারটি বিষয় : ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ. আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

জুলাই সনদ বাস্তবায়নে সম্মতি আদায়ে অনুষ্ঠেয় গণভোটের জন্য সরকার চারটি প্রশ্ন নির্ধারণ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এই চারটি প্রশ্ন পড়ে এবং বুঝে দেশের শতকরা কতজন মানুষ সম্মতি দিতে পারবে। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যেই বিরোধ রয়েছে, সেখানে সমর্থক ভোটারদের ভোট দিতে তারা উৎসাহিত করবেন কি না সে প্রশ্নও রয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ বলেন, চার প্রশ্ন সম্পর্কে জনগণকে বোঝাতে পারলে তারা হয়তো বুঝতে পারবে। একেবারেই পারবে না এটি যেমন ঠিক নয়, তেমনি ষোলো আনা পারবে সেটিও ঠিক নয়। তবে একটু কঠিন হবে।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ বুদ্ধিমান আছে। তারা মোবাইল ফোন ও বিভিন্ন অ্যাপস তো ভালোই চালায়। আবার এটিও ঠিক, চারটি প্রশ্নের জন্য ব্যাপকভাবে প্রচারণা না চালাতে পারলে সাড়া পাওয়া কঠিন হবে। তবে রেডিও-টেলিভিশন এবং রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট সবাই প্রচার চালালে জনগণ বুঝে উঠতে পারবে। তারপরও কিছু মানুষ বুঝবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, আগের গণভোটের প্রশ্নটা বোঝা সহজ হলেও চার প্রশ্নের বিষয়টি বোঝা কিছুটা জটিল। এই প্রশ্ন বুঝতে হলে মানুষকে আর একটু ব্যাখ্যা-বিশ্লেষণ করে তাদের বোঝাতে হবে। সবার বোধগম্য হয় এমন ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের কয়েক মাস বাকি আছে। জনগণকে বোঝাতে সক্ষম না হলে গণভোট করা কঠিন হবে। সরকারের প্রতি আহ্বান জানাব, যাতে তারা গণভোট প্রশ্নে জনসচেতনতা তৈরি করে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, চারটি প্রশ্ন দিয়ে সরকার পরিস্থিতি জটিল করেছে। কাদের পরামর্শে এটা করা হলো সেটি একদিন ইতিহাস থেকে জানা যাবে। এই গণভোটের কোনো মানে নেই। এটি আমাদেরই বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে সাধারণ মানুষ কী করে বুঝবে। বাংলাদেশের মানুষ এটি পড়ে বুঝে তারপর ভোট দেবে-যা অসম্ভব ব্যাপার বলে মনে হয়।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, বিসিএসের মাল্টিপল চয়েস পরীক্ষায় এসব প্রশ্ন দেওয়া হলে ভালো হতো। এটি বুঝতে হলে শুধু অক্ষরজ্ঞান থাকলে হবে না। তাকে পড়ে বিষয়গুলো বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। ওনাদের শখ হয়েছে ওনারা করেছেন আর কী!

তিনি বলেন, একদিনেই এখন গণভোট ও সংসদ নির্বাচন থাকায় দুটি ব্যালট পেপার থাকবে। আমার ধারণা, গণভোটের ব্যালট পেপারে কেউ সিল মারবে না। এটি পড়ে-বুঝে সিদ্ধান্ত নেওয়া কঠিন। দেশে এই মুহূর্তে যে অবস্থা তাতে শতকরা ১০ ভাগের বেশি লোক এটি বুঝতে সক্ষম বলে মনে হয় না। সরকারের পক্ষ থেকে তিন মাস প্রচার-প্রচারণা এবং রাজনৈতিক দলগুলো এ বিষয়ে উদ্যোগী হলে বড়জোর শতকরা ২০ ভাগ লোক এটি বুঝতে বা গ্রহণ করতে পারে। এর বেশি কোনোমতেই সম্ভব নয়। আর শতকরা ৫০ ভাগ ভোট কাস্ট হলে সেখানে পাঁচ-সাত ভাগের বেশি ভোটার গণভোটের ব্যাপারে কিছু বলবে না। না বুঝে কেউ হ্যাঁ বা না বলে দেবে বলে মনে হয় না। তারা সংসদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট দিলেও গণভোটের জায়গাটা ফাঁকা রাখবে’- যোগ করেন সিনিয়র এই আইনজীবী।

সরকার জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোট করার সিদ্ধান্ত দেওয়ার পর নির্বাচন কমিশনকে নতুন করে ভাবতে হচ্ছে, এখন তাদের আগের পরিকল্পনায় গণভোটের প্রস্তুতিও সমন্বয় করতে হবে। এছাড়া এবারই প্রথম পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটগ্রহণ হবে। দেশের প্রায় পৌনে ১৩ কোটি ভোটারের সঙ্গে প্রবাসের লাখ দশেক ভোটারকে নিয়ে এ নির্বাচন হবে। ফলে এই কর্মযজ্ঞ সামলাতে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশনকে সেটি সামনে এসেছে।

তবে ইসি ইতোমধ্যে বলেছে, জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যে গণভোট নেওয়ার বিষয়টি এলে তাদের পরিকল্পনায়ও সমন্বয় আনতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচনের আয়োজনের সময় রাখা হয়েছে, যার তপশিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা বলেছে নির্বাচন কমিশন। দেশে ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে তিনটি গণভোট হয়েছে। তবে কখন জাতীয় নির্বাচনের দিনে গণভোট হয়নি।

বিগত দুটি গণভোটে সম্পৃক্ত ছিলেন নির্বাচন কমিশনের এমন দুজন কর্মকর্তা বলেছেন, সংসদ নির্বাচনের প্রস্তুতির সঙ্গে ভোটকক্ষ বাড়ানো, ভোটগ্রহণ কর্মকর্তা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ আর ভোটার সংখ্যা অনুপাতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সরঞ্জাম বাড়াতে হবে গণভোটে। প্রবাসী বাংলাদেশি ভোটারদের বিষয়টিও রয়েছে। সংসদ নির্বাচনে প্রতীক নিয়ে ব্যাপক প্রচার থাকবে প্রার্থীদের, আর গণভোট নিয়ে গ্রামে-গঞ্জে সচেতনতামূলক প্রচার চালানোর বিষয় রয়েছে।

গণভোট সংক্রান্ত অধ্যাদেশ জারি ও বিধি প্রণয়ণের পরই সার্বিক বিষয়ে প্রকৃত ধারণা পাওয়া যাবে বলেছেন তারা। এবার সংসদ নির্বাচনের জন্য প্রায় ২৮০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গণভোট আলাদাভাবে করলে এই ব্যয় ধারণা করা হয়েছিল। এখন সংসদ ও গণভোট একসঙ্গে করলে ব্যয় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই দিনে সংসদ ও গণভোট হলে তার ব্যবস্থপনার বিষয়টি যেমন রয়েছে, তেমনি গণনার ক্ষেত্রে কোনটি আগে, কীভাবে করবে, তা নির্ধারণের বিষয়ও রয়েছে। আর গণভোটের ফলাফল গণনার সময় লাগবে বেশি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একইদিনে অনুষ্ঠিত হবে।

একই দিনে দুই ভোট করার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, তাতে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।  সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনে নির্বাচন কমিশন-ইসির চ্যালেঞ্জসহ সার্বিক বিষয়ে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ইসি সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের জন্য পৌনে ১৩ কোটি ভোটার ও প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি ভোটার বিবেচনায় রেখে ব্যালট পেপার মুদ্রণের পরিকল্পনা করেছে ইসি। প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে প্রায় ২ লাখ ৪৫ হাজার ভোটকক্ষ থাকবে। ৯ থেকে ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা আর আইনশৃঙ্খলা বাহিনীর ৭ থেকে ৮ লাখ সদস্য নিয়োজিত থাকবে ভোটে। ইসির নির্দেশনায় রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে ৩০০ আসনে সার্বিক নির্বাচন পরিচালনা করা হয়। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষ ধাপের সংলাপ চলছে।

প্রধান উপদেষ্টার ঘোষণার প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অনেকে সংলাপে তপশিল কবে, ঘোষণা কবে, তারিখটা যেন আমরা বলি। তবে ইসি আশাবাদী, রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরা সহযোগিতা করলে সুন্দর নির্বাচন সম্ভব।

ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলছেন, ভোটগ্রহণ কর্মকর্তা বাড়ানোর পাশাপাশি গণভোট ব্যবস্থাপনা নিয়ে ভালো প্রশিক্ষণের বিষয় রয়েছে নির্বাচন কমিশনের।

কমিশনের এই সদস্য বলেন, একদিনে সংসদ ও গণভোটের ক্ষেত্রে ভোটকক্ষ বাড়িয়ে দিলে সুচারুভাবে সম্পন্ন করা যায়। আমার ধারণা, কেন্দ্র না বাড়ালেও চলবে, আমার মনে হয়। ব্যালট পেপার গণনার সময় দুই সেট লোকবল লাগবে। এক সেট সংসদ নির্বাচনের ভোট গণনা করবে, আরেকট সেট ‘হ্যাঁ’ আর ‘না’ ভোট গণনা করবেন।’

প্রশিক্ষণের বিষয়ে সাবেক এই ইসি কর্মকর্তা বলেন, গণভোটের ব্যালট পেপার কীভাবে ইস্যু করবে, যারা গণনা করবে, তারা কীভাবে করবে সে বিষয়গুলো আছে।

জেসমিন টুলী বলেন, প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের যখন প্রশিক্ষণ দেবে, একই সময়ে আরও দুটি সেশন বাড়িয়ে দিয়ে হয়ত গণভোটের প্রশিক্ষণটি করবে। গণভোটের ব্যয় ১০ থেকে ২০ শতাংশ বাড়বে সার্বিকভাবে। প্রবাসীদের পোস্টাল ব্যালটেও দুটি ব্যালট ইস্যু করতে হবে। এসব চ্যালেঞ্জ নয়, বরং এ কাজগুলো করতে হবে সামনে। ফেব্রুয়ারিতে দিন ছোট হওয়ায় ভোটের সময় বাড়ানোর সুযোগ নেই বলে মনে করেন এ নির্বাচন বিশেষজ্ঞ।

তিনি বলেন, সন্ধ্যার পরে নির্বাচন নেওয়ায় ঝুঁঁকি রয়েছে; অনেক জায়গায় বিদ্যুতের সমস্যা রয়েছে। ভোটকক্ষ বাড়িয়ে দিলে সকাল ৮টা বিকাল ৪টায় হয়ে যাবে। বয়োবৃদ্ধদের একটু সময় লাগে। ব্যালট বাক্স যেহেতু আলাদা হবে। প্রিজাইডিং অফিসার বাড়ানো ও সক্ষমতা বাড়ানো গেলে কোনো ধরনের সমস্যা হবে না বলে মনে করেন জেসমিন টুলী। গণভোটের প্রশ্ন নিয়ে ব্যাপক প্রচার লাগবে বলেও মনে করেন তিনি। ভোটারদের আগে থেকে জানানো কেমন প্রশ্ন থাকে, বিশেষ করে গ্রামের দিকে বয়োবৃদ্ধ, নিরক্ষর মানুষদের একটু সময় লাগবে। আদেশের আলোকে গণভোট সংক্রান্ত আইন বা অধ্যাদেশ, বিধি সব হবে বললেন জেসমিন টুলী।

ইসির সাবেক কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সংসদ ও গণভোট একসঙ্গে হলে, ইতিবাচক দিক হল ভোটার উপস্থিতি। গণভোটে তো ভোটাররা ভোটকেন্দ্রে যেতে চায় না; প্রার্থীরা ভোটার সিøপ দেয় না। এখন দুই ভোট একদিনে হলে, একটা ভালো (সংখ্যক) ভোটার কেন্দ্রে যাবে। যারা জাতীয় সংসদে ভোট দেবে তারা কেন্দ্রে যাবে, সাথে গণভোটও দেবে। ভোটকেন্দ্রে অনিয়ম হলে কেন্দ্র বন্ধ, প্রয়োজনে পুরো আসনের ভোট বন্ধের বিধান রয়েছে সংসদে। গণভোটের ক্ষেত্রে কীভাবে আইনি বিষয়গুলো গণভোট অধ্যাদেশ, বিধিতে থাকবে?

জবাবে তিনি বলেন, দুটো আইন-বিধি একদিনে সমন্বয় করার বিষয়টি রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে একজন ভোটারের একসঙ্গে তিন ভোট দেওয়ার অভিজ্ঞতা থাকায় সংসদ ও গণভাট এক দিনে দেওয়ায় কোনো ঝামেলা দেখছেন না সাবেক এই ইসি কর্মকর্তা। স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য-তিন ভোট দেওয়ার চর্চা রয়েছে। দুটো ভোট দেওয়ায় ঝামেলা নেই। তবে প্রচার সংসদের দিকে যাবে বেশি, প্রার্থীরা সক্রিয় থাকে। ব্যালট বাক্স বাড়াতে হবে, ভোটের সময় না বাড়ালেও চৌহদ্দির মধ্যে থাকলে তো ভোট নিতে হবে। ভোট ব্যবস্থাপনার বিষয় রয়েছে। সংসদ নির্বাচনের পাশপাশি গণভোটের ফলাফল গণনা বিলম্ব হতে পারে বলে মনে করেন তিনি।

মিহির সারওয়ার বলেন, ভোট গণনার সময়টা অনেক বেশি লাগবে। এজন্য গণনার সময় প্রয়োজনীয় ব্যবস্থাপনা দরকার হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষভাবে গড়ে তুলতে হবে, ভোট কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে এবং ‘মডেল টেস্ট’ করতে পারলে ভালো।

সাবেক এই ইসি কর্মকর্তা বলেন, গণনার সময় সংসদ নির্বাচনের প্রার্থীদের আগে গোনা হবে নাকি, গণভোটের ব্যালট পেপার আগে করবে-কমিশন সিদ্ধান্ত দেবে। প্রথমবারের মতো দুটো নির্বাচন একসঙ্গে হওয়ায় কীভাবে কী কাজ করলে সহজভাবে হবে, নির্বাচন কমিশনকে কর্মপরিকল্পনা নিতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

ভোট ১২ ফেব্রুয়ারি

ভোট ১২ ফেব্রুয়ারি

তফসিলের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল

তফসিলের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল

মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্টের রায়

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্টের রায়

তফসিল ঘোষণা আজ

তফসিল ঘোষণা আজ

 থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

 ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

 হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

 দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

 এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

 মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

 কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

 ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

 হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

 অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

 টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

 চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

 ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

 চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

 হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

 গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

সংশ্লিষ্ট

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল