× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪’র মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ আছে: গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ০৪:১৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার জিরো পয়েন্টের পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন এবং আগামী নির্বাচনকে স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন নির্বাচনী কার্যক্রমে সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি অতীতে দলীয় আনুগত্য দেখিয়ে কাজ করা কর্মকর্তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, এসপিরা সবাই পালিয়ে গেছে এবং তাদের এখন ট্রাইব্যুনালে হাজির হতে হচ্ছে। প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব, ডিআইজি, পুলিশ কমিশনার—অনেকেই পালিয়ে গেছেন। ওসিরা চাকরি ছেড়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন।

মিয়া গোলাম পরওয়ার নির্বাচনকে ‘কালো টাকার প্রভাবমুক্ত’ রাখার আহ্বান জানান। তিনি দাবি করেন, জনগণ এবার অতীতে যারা ‘ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে’, তাদের প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে শান্তিতে থাকার জন্য ‘দাঁড়িপাল্লায়’ (জামায়াতের অতীতের নির্বাচনী প্রতীক) ভোট দেওয়ার শপথ নিয়েছে।

দেশের বিগত ৫৪ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, নৌকা, লাঙ্গল, ধানের শীষ—অনেক দল ও মার্কাই দেখেছি। প্রতিটি শাসনেই দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, এবং ক্ষুধা, দারিদ্র্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যার সমাধান হয়নি।

খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা ও দামোদর হয়ে শিরোমনি শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। খুলনার জিরো পয়েন্টের পথ সভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমির জিএম আব্দুল গফুর।

ভোরের আকাশ/এসএইচ

খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘এআই’ প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচার করছে: কৃষ্ণ নন্দী

হাদির ওপর হামলার প্রতিবাদে খুলনায় মশাল মিছিল ও সমাবেশ

আইন না মেনে ইটভাটা, ১৯ লাখ টাকা জরিমানা

আইন না মেনে ইটভাটা, ১৯ লাখ টাকা জরিমানা

অবশেষে গল্লামারী স্টিল নেটওয়ার্ক আর্চ ব্রিজ নির্মাণ কাজ শুরু

অবশেষে গল্লামারী স্টিল নেটওয়ার্ক আর্চ ব্রিজ নির্মাণ কাজ শুরু

 খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ

 জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার: মৎস্য উপদেষ্টা

 ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারী জোরদার

 বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

 মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

 এরশাদ উল্লাহ এবং হাদির ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত

 হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

 মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

 হাদিকে গুলির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ

 উপকূল বাঁচাতে কৃষিজমি সংরক্ষণের কোনো বিকল্প নেই: রিজওয়ানা

 ভয় ও ভীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে

 ওসমান হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ

 হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

 কেরানীগঞ্জে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

 জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা

 শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

 ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

সংশ্লিষ্ট

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

হাদির কালচারাল সেন্টারের দায়িত্ব নিলেন মাহমুদুর রহমান

হাদীর ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের উপর আঘাত: মির্জা আব্বাস

ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি: সালাহউদ্দিন