× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা বিচ ফুটবল

সপ্তম বিশ্বকাপ জিতল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫ ০৯:১১ পিএম

সপ্তম বিশ্বকাপ জিতল ব্রাজিল

সপ্তম বিশ্বকাপ জিতল ব্রাজিল

ফুটবলে সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। তবে, মূল সংস্করণে ভালো করতে না পারলেও আলো ছড়িয়েছে বিচ ফুটবলে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ সকার বিশ্বকাপ-২০২৫ এর শিরোপা জিতেছে সেলেসাওরা। ফাইনালে রোববার (১১ মে) বেলারুশকে হারিয়ে সপ্তমবারের মতো বিচ সকারের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

এর আগে গ্রুপ পর্বে সালভাদোর, ইতালি, ওমান ও স্পেনকে হারিয়েছে তারা। তবে ওমানের বিপক্ষে সর্বোচ্চ ১১ গোল করেছে সেলেসাওরা। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে ওঠে ব্রাজিল।

আর সেমিফাইনালে পর্তুগালকে হারায় ৪-২ ব্যবধানে। সেশেলসের সমুদ্র সৈকতে ব্রাজিলের ফুটবলাররা ফুটিয়েছেন সৌন্দর্যের ফুল। থমথমে সময়ে এই বিশ্বকাপ ভক্তদের এনে দিয়েছে স্বস্তি। মূল ফুটবল মাঠে ব্যর্থ হলেও ফুটসাল কিংবা বালির মাঠে ব্রাজিল আছে দারুণ ছন্দে। ফুটবলের আরেক সংস্করণ ফুটসালেরও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। 

ভোরের আকাশ/এসএইচ

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আদিরা এন্টারপ্রাইজ

সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আদিরা এন্টারপ্রাইজ

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ: মঈন আলী

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ: মঈন আলী

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো