× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইটানিয়াম দিয়ে সৌর প্যানেল তৈরি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৪:২৮ এএম

টাইটানিয়াম দিয়ে সৌর প্যানেল তৈরি

টাইটানিয়াম দিয়ে সৌর প্যানেল তৈরি

পৃথিবী ও পৃথিবীর বাইরে তথা মহাকাশে শক্তি উৎপাদন করছে সূর্যের আলো ও তাপকে কাজে লাগিয়ে। থেমে নেই বিজ্ঞানীরা। সৌর প্যানেলের সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন বিজ্ঞানীরা। ‘যুগান্তকারী’ পোর্টেবল সোলার বা সৌর প্যানেল তৈরি করছেন গবেষকরা, এরই ধারাবাহিকতায় প্রচলিত সিলিকন-ভিত্তিক উপকরণের বদলে টাইটানিয়াম দিয়ে তৈরি শক্তিশালী সৌর প্যানেল তৈরি করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের দাবি, প্রচলিত সৌর প্যানেলে সিলিকন-ভিত্তিক উপকরণ ব্যবহার করা হলেও নতুন প্যানেলের ফটোভোলটাইক কোষে টাইটানিয়াম ও সেলেনিয়ামের স্তর রয়েছে। টাইটানিয়াম ও সেলেনিয়ামের স্তরযুক্ত এই সৌর প্যানেল সাধারণ সৌর প্যানেলের চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি শক্তিশালী। নতুন এই সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এর ফলে সূর্যের আলো থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করার সুযোগ রয়েছে। সোলার এনার্জি ম্যাটেরিলস অ্যান্ড সোলার সেলস নামের একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে। টাইটানিয়াম সাধারণভাবে শক্তিশালী ও ক্ষয় প্রতিরোধী ধাতু। বিভিন্ন প্রযুক্তি পণ্যে টাইটানিয়ামের ব্যবহার করা হলেও এই ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া বেশ ব্যয়বহুল।

টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা টাইটানিয়ামের নিষ্কাশন প্রক্রিয়ার খরচ কমানোর কৌশলও আবিষ্কার করেছেন। এর ফলে ভবিষ্যতে টাইটানিয়াম ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি পণ্যও তৈরি করা সম্ভব হবে।

আকরিক থেকে অক্সিজেন অপসারণে অনেক ব্যয় হয় বলে টাইটানিয়াম ধাতু উৎপাদন কম করা হয়। আমরা বিরল-পৃথিবী ধাতুর ওপর ভিত্তি করে একটি উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করছি যা টাইটানিয়াম থেকে নতুন উপায়ে অক্সিজেন অপসারণ করে। আরেকটি বিরল উপাদান ইট্রিয়াম ব্যবহার করে টাইটানিয়াম নিষ্কাশন করা হচ্ছে। গলিত টাইটানিয়ামকে ইট্রিয়াম ধাতুর সঙ্গে মিশিয়ে একটি কম খরচ অক্সিজেনমুক্ত টাইটানিয়াম খাদ তৈরি করা হয়েছে। এই টাইটানিয়ামের তৈরি সৌর প্যানেল অন্য সব সৌর প্যানেলের চেয়ে শক্তিশালী। এতে নবায়নযোগ্য শক্তি খাতে বেশ পরিবর্তন আসবে জানান বিজ্ঞানী তোরু এইচ ওকাবে। সূত্র: আর্থ ডটকম  

ভোরের আকাশ/এসআই

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাইফার কোরের উচ্চপর্যায়ের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে সাইফার কোরের উচ্চপর্যায়ের বৈঠক

বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু

বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু

এনইআইআর সংস্কার দাবিতে দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

এনইআইআর সংস্কার দাবিতে দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ