× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরি হারাচ্ছেন ভারতীয় প্রযুক্তি কোম্পানির ১২ হাজার কর্মী!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ০৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাকরি হারাবেন ভারতের বৃহত্তম প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) ১২ হাজার ২০০ কর্মী।  এ ছাটাই প্রক্রিয়ার মধ্যে পড়ছে প্রতিষ্ঠানটির মধ্যম মানের এবং সিনিয়র কর্মকর্তারা।

টিসিএস’র পক্ষ থেকে রোববার (২৭ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।  টিসিএস জানায়, ২০২৬ অর্থ বছরে ২ শতাংশ কর্মী ছাঁটায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানটিতে চাকরি করা ৬ লাখ ১৩ হাজার কর্মীদের মধ্যে ১২ হাজার ২০০ জন চাকরি হারাবেন।  কারণ টিসিএস নতুন মার্কেট জগতে প্রবেশের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে।

এক বিবৃতিতে টিসিএস জানিয়েছে, এ ধরনের পরিকল্পনার ফলে তাদের গ্রাহক সেবার ওপর কোনো প্রভাব পড়বে না।  ভারতের প্রযুক্তির বাজার ২৮৩ বিলিয়ন ডলার।  বৃহৎ পরিসরের এ বাজারে গ্রাহকদের দুর্বল চাহিদার কারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি ব্যয়, স্থায়ী মুদ্রাস্ফীতি এবং মার্কিন বাণিজ্য শুল্কের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

চলতি মাসে টিসিএস’র নির্বাহী প্রধান কে কৃত্তিবাসন জনিয়েছেন, ক্লায়েন্টদের সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকল্প শুরুর ক্ষেত্রে দেরি হচ্ছে।

আইটি পরামর্শদাতা প্রতিষ্ঠান এইচএফএস রিসার্চের প্রধান নির্বাহী ফিল ফারশট বলেছেন, এআই-এর প্রভাব এ খাতের জনবল নির্ভর পরিষেবা মডেলকে ক্ষতিগ্রস্ত করছে।  সূত্র: রয়টার্স

ভোরের আকাশ/জাআ

চাকরি হারালেন ৬ সহকারী পুলিশ সুপার

চাকরি হারালেন ৬ সহকারী পুলিশ সুপার

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্ভাবনা শীর্ষক সেমিনার

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্ভাবনা শীর্ষক সেমিনার

কুষ্টিয়ায় ১০৯ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন

কুষ্টিয়ায় ১০৯ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন

অসামরিক পদে ৮০০-এর বেশি জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

অসামরিক পদে ৮০০-এর বেশি জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

বিটিভির ৪২ সাংবাদিককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

বিটিভির ৪২ সাংবাদিককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাইফার কোরের উচ্চপর্যায়ের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে সাইফার কোরের উচ্চপর্যায়ের বৈঠক

বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু

বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু

এনইআইআর সংস্কার দাবিতে দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

এনইআইআর সংস্কার দাবিতে দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ