× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ৫ হাজারের বেশি সাইট ডাউন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ১২:৫১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন। গতকাল শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে এসব তথ্য জানান তিনি। নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রভাবে সেবা বিঘ্নিত হয়েছে বলে জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ‘নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত। নেটওয়ার্ক রিস্টোর করতে নিরলস কাজ করছেন পল্লি বিদ্যুৎ সহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা।’

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রবল বৃষ্টিপাতের কারণে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বিপর্যয়ের একটি একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন ফয়েজ আহমদ- ‘মোট মেইনস বিকল : ৮২৬২ (৪৪ শতাংশ), মোট চালু সাইট : ৬৪.২ শতাংশ, মোট সাইট ডাউন : ৫৯০৪ (৩৫.৮ শতাংশ), (পিজি) পোর্টেবল জেনারেটর সংযুক্ত : ৬২৪ ও পিজি পথে রয়েছে : ৫০৪।’

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার রাতেই এটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে দেশের সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করেছে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে ধীরে ধীরে এটি দুর্বল হতে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ শনিবারও এর প্রভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

ভোরের আকাশ/এসএইচ

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাইফার কোরের উচ্চপর্যায়ের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে সাইফার কোরের উচ্চপর্যায়ের বৈঠক

বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু

বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু

এনইআইআর সংস্কার দাবিতে দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

এনইআইআর সংস্কার দাবিতে দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ