নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩ পিএম
সেপ্টেম্বরে লঘুচাপ ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
চলতি সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক মাসের জলবায়ু পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। এ সময়ে বিভিন্ন অঞ্চলে ৩-৫ দিন বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু তাপপ্রবাহও (৩৬-৩৮°সে.) বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকলেও ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
ভোরের আকাশ//হ.র