× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সুপার নাজির আহমেদ

সততা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ০৯:০৪ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেছেন, “নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্যে নিরাপদ পরিবেশ তৈরিতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন,  “চট্টগ্রাম জেলা পুলিশ নির্বাচনে শান্তি, স্থিতি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, গুজব, ভুয়া তথ্য ও সোশ্যাল মিডিয়া অপব্যবহার রোধে সাইবার মনিটরিং বাড়ানো, রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়মিত ইন্টেলিজেন্স সংগ্রহের মাধ্যমে আপডেট রাখা, ভোট কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন  নির্বাচনী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে হবে।
পাহাড়ি ও দুর্গম এলাকায় বিশেষ টহল বজায় রেখে সন্ত্রাসীদের তৎপরতা দমন, সক্রিয় সন্ত্রাসী গ্রুপ, অস্ত্রধারী অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশপাশি সন্ত্রাসীদের তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন তিনি।

অস্ত্রধারী সন্ত্রাসী কোনোভাবেই এলাকায় থাকতে পারবে না জানিয়ে পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে সমন্বিতভাবে অভিযান এবং জেলা গোয়েন্দা শাখাকে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

এছাড়া থানায় আগত জনগণের সঙ্গে শালীন, ধৈর্যশীল ও পেশাদার আচরণ, মানুষের সেবা প্রদানে থানাকে মানবিক ও জনবান্ধব করা, ফোর্সের মনোবল বজায় রাখতে নিয়মিত ব্রিফিং ও সমস্যা–সমাধান আলোচনা করাসহ থানার পরিবেশ, ব্যারাক, ডাইনিং পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।

ভোরের আকাশ/এসএইচ

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজন নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজন নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজন নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজন নিহত

মিরসরাইয়ে বাস দুর্ঘটনায় নেভি সদস্যসহ নিহত ৩, আহত ৬

মিরসরাইয়ে বাস দুর্ঘটনায় নেভি সদস্যসহ নিহত ৩, আহত ৬

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নে ৩ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নে ৩ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার