চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ০২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইনের উপর বিক্ষোভ করেছে নেতাকর্মীদের একাংশ।
এ সময় আমিনুল ইসলামের সমর্থকদের পাল্টা বিক্ষোভ ও প্রতিরোধের মুখে পড়েন তারা।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় জেলার নাচোল উপজেলা রেলস্টেশনের সামনে এ বিক্ষোভ, পাল্টা বিক্ষোভের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে রেললাইনের উপর বিক্ষোভ শুরু করে। তারা বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থী বদলের দাবি জানান। এ সময় আমিনুল ইসলামের সমর্থকরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দেয় এবং বিক্ষোভকারীদের প্রতিরোধের চেষ্টা করে। এতে স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ সময় রেললাইনের একদিকে বিক্ষোভ করায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।
রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি স্বাভাবিকভাবেই ছেড়ে যায় স্টেশন থেকে।
নাচোল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাচোল স্টেশনের কার্যক্রম বা ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।
ভোরের আকাশ/মো.আ.