× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে গাজী তাহমিদ খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮-১০ জন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। তিনি বৈষম্যেবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। পরে তিনি ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের উত্তর জেলা সদস্য হন। সবশেষ তিনি ছাত্রদলে যোগ দেন। এছাড়া নিরাপদ সড়ক চাই মিরসরাই উপজেলার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন তাহমিদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে বারইয়ারহাট পৌর বাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসে ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের। এসময় বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় তিনি জুবায়েরকে লাথি দেন। এ নিয়ে দুগ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাহমিদসহ ৮ থেকে ১০ জন আহত হন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, বুধবার রাত ১টায় তাহমিদ নামে একজন মৃত্যুবরণ করেছেন। তিনি ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

নিহত তাহমিদের বাবা মো. আলমগীর জানান, আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি ছেলে হত্যার বিচার চাই।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, বিএনপির দুগ্রুপের সংঘর্ষে তাহমিদ নামে একজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে দেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজন নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজন নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজন নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজন নিহত

মিরসরাইয়ে বাস দুর্ঘটনায় নেভি সদস্যসহ নিহত ৩, আহত ৬

মিরসরাইয়ে বাস দুর্ঘটনায় নেভি সদস্যসহ নিহত ৩, আহত ৬

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার