গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০ এএম
বিয়ের ২৫ বছর পর স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন কৃষক স্বামী
গাইবান্ধার পলাশবাড়ীতে বিয়ের ২৫ বছর পর স্ত্রী অন্যের সাথে পালিয়ে গেছে। এরপর তিন মাস অপেক্ষা করে সেই স্ত্রীকে তালাক দিয়ে মনের কষ্টে দুধ দিয়ে গোসল করেছেন কৃষক লিটন ফারাজি (৪৫)। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার দুলা ফারাজির ছেলে।
লিটন ফারাজি বলেন, প্রায় ২৫ বছর আগে পারিবারিক ভাবে পাশ্ববর্তী গ্রামের লাভলী আকতারকে বিয়ে করেছিলাম। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে চলে যাবে। দুই ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। বড় ছেলে বিয়ে করেছে।
কয়েক বছর থেকে তার পারিবারিক কলহ চলছিল। প্রায় তিন মাস আগে স্ত্রী অন্যের সাথে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও তাকে ফেরানো যায়নি। পরে জানতে পারি, সে আমাকে তালাক দিয়েছে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি। আপনারা বিয়ে করার আগে মেয়ের পরিবার সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিয়ে করবেন।
বরকাতপুর এলাকার বাসিন্দা হারুন মিয়া বলেন, লিটন ফারাজি ও লাভলী আকতারের প্রায় ২৫ বছরের সংসার।তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এক ছেলে বিয়েও করেছে। সংসারের অশান্তির কারণে তিন মাস আগে লাভলী বেগম তার বাবার বাড়িতে যায়। সেখানে গিয়ে লিটন ফারাজিকে তালাক দিয়ে অন্য ছেলের সাথে সে পালিয়ে গেছেন। এরপর সে তার স্বামীকে তালাক দিয়েছেন। এই খবর পেয়ে স্বামী লিটন ফারাজি আজ তার স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছে।
ভোরের আকাশ//হ.র