× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে দরিদ্র পরিবারে নারীদের মর্যাদা বৃদ্ধিতে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র ব্যতিক্রম উদ্যোগ

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ০৯:৫৫ এএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

একের পর এক চমক ও ব্যতিক্রমী পদক্ষেপ রাখল ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। অসম্ভব মেধাবীদের এই গ্রুপটি এবার বরিশালের অন্তত তিনটি পরিবারকে দৈনিক আয়ের একটি পথ বদলে দিয়েছে। প্রতিটি পরিবারের পুরুষের হাতে একটি রিকশা তুলে দেওয়া হয়।তবে পরিবারে নারীর গুরুত্ব বাড়িয়ে তুলতে রিকশাগুলোর কাগজপত্র তাদের নামে বরাদ্দ দিয়েছে, যা বিশেষ কৌশল হিসেবে দেখা হচ্ছে।

রোববার (১৬ নভেম্বর) বরিশালের জেলা প্রশাসক মোহম্মদ দেলোয়ার হোসেন তার কার্যালয়ের সম্মুখে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ মেম্বরদের উপস্থিতি রিকশা তিনটি বিতরণ করেন। অর্থ উপার্জনের বাহন পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যরা আত্মহারা হয়ে পড়েন এবং ইভেন্ট-৮৪ গ্রুপের প্রশংসা করেন।

গ্রুপের প্রধান আহ্বায়ক সাজ্জাদ পারভেজ ভোরের  আকাশ কে  জানান, মানবসেবার লক্ষে ২০২১ সালে ৫২ সদস্য নিয়ে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ পথচলা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রত্যেকে প্রতিমাসে ব্যক্তিগতভাবে নির্ধারিত অর্থ দিয়ে থাকেন। এবং টাকা একত্রিত করে সমাজের অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হয়। অতীতে এই অর্থ বিভিন্ন ভাবে সহযোগিতা করা হলেও এবার পরিবারের নারী সদস্যদের নামে রিকশা বরাদ্দ দেওয়া হয়। তাদের পক্ষে স্বামী রিকশাটি গ্রহণ করলেও তার মালিকানা নারীর নামেই থাকছে।

স্ত্রীর নামে রিকশা বরাদ্দ দিয়ে তা শুধু স্বামীকে পরিচালনার অনুমতি দেওয়া এক ধরনের কৌশল বলে মনে করছে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। তাদের ভাষায়, অসহায়-দরিদ্র পরিবারগুলোতে নারীদের কদর খুব কম হয়। বিশেষ করে একটি নির্দিষ্ট বয়সের পরে তারা অবহেলার শিকার হন।

এই অবহেলিত নারীদের তার পরিবারে গুরুত্ব বাড়িয়ে তুলতে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’এবার ব্যতিক্রমী উদ্যোগ নেয়, যার অংশ হিসেবে স্বামীদের হাতে রিকশা তুলে দেওয়া হলেও কাগজপত্রে মালিকানা দেওয়া হয় স্ত্রীকে।

মানবিক সাজ্জাদ পারভেজ  ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র আহ্বায়ক ভোরের আকাশকে বলেন, অতীতে তাদের গ্রুপের পক্ষ থেকে বিভিন্নভাবে পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করলেও এবার তাদের উদ্যোগ ব্যতিক্রম ছিল। বরিশাল শহরের তিনটি অসহায় পরিবারকে খুঁজে বের করে তাদের একটি আয়ের পথ করে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের পুরুষ রিকশা চালিয়ে দৈনিক উপার্জনের সুযোগ রয়েছে। রিকশাগুলো তাদের নামে বরাদ্দ না দিয়ে স্ত্রীদের দেওয়া হয়, এতে নারীর প্রতি অবহেলাও হ্রাস পাবে।

‘৮৪ ইভেন্ট গ্রুপ’র এই উদ্যোগ বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনকেও মুগ্ধ করেছে। উপকারভোগীদের মাঝে রিকশা বিতরণকালে তিনি গ্রুপটির উত্তরোত্তর সাফল্যসহ   কামনা করেন,এবং তারা ভবিষ্যতে আরো ভালো করতে পারে এই আশাবাদ ব্যক্ত করেন

ভোরের আকাশ/তা.কা

বরিশালে জামায়াতের মনোনীত প্রার্থী নিজেই বিলবোর্ড নামালেন

বরিশালে জামায়াতের মনোনীত প্রার্থী নিজেই বিলবোর্ড নামালেন

বরিশালে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নারীদের প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে সিরাজগঞ্জে কর্মশালা

নারীদের প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে সিরাজগঞ্জে কর্মশালা

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা রহমাতুল্লাহর

বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা রহমাতুল্লাহর

 ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

 দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

 এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

 মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

 কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

 ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

 হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

 অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

 টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

 চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

 ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

 চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

 হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

 গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

 গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

 ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

 কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সংশ্লিষ্ট