× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে গাছ কেটে রাস্তা অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ০৮:৩৯ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার সকালে এ ঘটনার পর প্রায় এক ঘণ্টার উপরে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে গাছ অপসারণের পরে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আজ ভোরে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে কাশিয়ানী থানা–পুলিশ ও রাতইল সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলেন। পরে উক্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস সড়কের ওপর ফেলে রাখা গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা থাকে ছেড়ে আসা ওই বাসে যাত্রীরা ছিলেন। তবে কেউ হতাহত হননি।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র সব ধরনের নাশকতা ঠেকাতে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে যেন গোপালগঞ্জ জেলায় কোনো প্রকার নাশকতা করতে না পারে তার জন্য আমরা জেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছি।

এদিকে জেলায় সব ধরনের নাশকতা ঠেকাতে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তা জোরদার ও জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও সকাল থেকে শহরের লঞ্চঘাট নামক এলাকায় সেনাবাহিনীর সাজোয়া যান টহলরত অবস্থায় দেখা গেছে।

ভোরের আকাশ/জাআ

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, স্বাভাবিক যান চলাচল

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, স্বাভাবিক যান চলাচল

গোপালগঞ্জে বাগান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জে বাগান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জে তরুণীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে তরুণীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে দলীয় পদ থেকে অব্যাহতি  চাইলেন যুবদল নেতা

গোপালগঞ্জে দলীয় পদ থেকে অব্যাহতি  চাইলেন যুবদল নেতা

 হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

 থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

 ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

 হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

 দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

 এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

 মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

 কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

 ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

 হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

 অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

 টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

 চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

 ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

 চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

 হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

সংশ্লিষ্ট