ছবি: ভোরের আকাশ
রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা কার্যক্রম কক্সবাজার সফর করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান।
বৃহস্পতিবার সকালে তিনি উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর ক্যাম্পে পৌঁছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিদর্শন শুরু করেন।
সকাল সাড়ে ৭ টায় ঢাকায় থেকে বিমান যোগে কক্সবাজারে পৌঁছান মন্ত্রী ব্যারোনেস চ্যাপম্যান। পরে তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি শিক্ষা, নারী উন্নয়ন, খাদ্য বিতরণ ও জীবিকা উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখছেন।
প্রথমেই তিনি বালুখালী ৭ নম্বর ক্যাম্পে অবস্থিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। এরপর ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত এ কেন্দ্রে রোহিঙ্গা শিশুদের শিক্ষার পরিবেশ, পাঠদানের পদ্ধতি ও উপকরণ পর্যবেক্ষণ করেন মন্ত্রী।
পরবর্তীতে ব্রিটিশ মন্ত্রী নারীবান্ধব স্থান পরিদর্শন এবং যেখানে রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেন। এ সময় নারীরা কীভাবে গৃহস্থালি বাগান, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন; সে বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ নেন।
নারীদের সঙ্গে আলোচনার পর তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) তত্ত্বাবধানে পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় খাদ্য সহায়তার প্রক্রিয়া ও উপকারভোগীদের অভিজ্ঞতা সম্পর্কে তিনি অবগত হন।
এরপর দুপুরে ব্যারোনেস চ্যাপম্যান মধুরছড়া এলাকায় যান এবং সেখানে পরিচালিত সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেন। সেখানে জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং এলএসডিএস-এর সহায়তায় পরিচালিত এ প্রকল্পে রোহিঙ্গা নারী-পুরুষ একত্রে কিভাবে কাজ করছেন তা দেখবেন।
সফরে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর সঙ্গে রয়েছেন বিশেষ উপদেষ্টা অ্যামেলি গেরিকে, উপ-উচ্চকমিশনার জেমস গোল্ডম্যান, মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি, মানবিক উপদেষ্টা মারিনেলা বেবোস-গলশেটি, যোগাযোগ ব্যবস্থাপক শেখ অংকন ও যোগাযোগ কর্মকর্তা সাজিদ হাসান।
দিনব্যাপী এই সফরের সমন্বয় করছেন আইএসসিজি লোকাল পার্সন ও যোগাযোগ কর্মকর্তা সাইয়েদ মো. তাফহিম।
ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান আজ বিকেল সাড়ে তিনটায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় ফিরে যাবেন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
পিরোজপুরের ভান্ডারিয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটি এর আয়োজনে উপজেলার জিয়া মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইলমালী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম।সাদিক কায়েম বলেছেন, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছিল, আমরা তাদের শেষ দেখে ছাড়ব। সাঈদীর কফিন ছুয়ে আমরা শপথ করেছি।তিনি আরও বলেন, যারা জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা প্রয়োজন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। যদি সরকার তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এটি সেই সরকারের চরম ব্যর্থতা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ওলামা বিভাগের উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা ওলামা বিভাগের উপদেষ্টা মাওঃ আমির হোসেন খাঁন, নেছারাবাদ উলামা বিভাগের উপদেষ্টা মাওঃ আবুল কালাম আজাদ, কাউখালী উপজেলা ওলামা বিভাগের উপদেষ্টা মাওঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক বাদশা জমাদ্দার প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন সোয়াইব। কেরাত সম্মেলনে আন্তর্জাতিক অতিথিদের মধ্যে উপস্থিত থেকে পবিত্র কুরআন তেলাওয়াত করেন- শাইখ ক্বরী আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), ক্বারী আহমাদ আল-জাওহারী (মিসর), ক্বারী মাহদি গুলাম নেযাদ (ইরান), ক্বারী নাযির আসগর (ফিলিপাইন), ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী (পাকিস্তান)।ইসলামী সংগীত পরিবেশন করেন ইসলামী সংগীত শিল্পী মোমেন মুন্সী।স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ এর সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন, উপজেলা যুব উন্নয়ন, উপজেলা কৃষি সম্প্রসারণ ও মৎস্য অধিদপ্তর অবদান রাখতে পারে।সেমিনার শেষে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার মো. ফারুক, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভোরের আকাশ/মো.আ.
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের কেডির মোড় দলীয় কার্যালয় হতে বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নওজোয়ান মাঠে গিয়ে সমাবেত হন।সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- নওগাঁ-৫ আসনের বিএনপির মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম (ভিপি রানা), জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজাসহ বিভিন্ন নেতাকর্মীরা।এদিকে, একই সময়ে একই দাবিতে নওগাঁ জেলা এনসিপির উদ্দ্যোগে এবি পার্টির সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান আতিকর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দীপু, যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব আল হাসান, যুব শক্তি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব হাসিবুল হৃদয়, মুখ্য সংগঠক শাকিব খান প্রমূখ।সমাবেশে বক্তারা হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের ঘটনাকে দেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন তাঁরা।উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি কে এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি'র মনোনয়নপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের হামলার ঘটনায় দুষ্কৃতিকারিদের শাস্তির দাবিতে রাঙামাটি জেলা বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় হয়ে দলের নেতাকর্মীর বিশাল এক মিছিল বের হয়। পরে মিছিলটি রাঙামাটির প্রধান সড়ক ও বনরুপা তেল পাম্প হয়ে পূনরায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় এই প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সহ সভাপতি ও আইনজীবী ফোরামের সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী বাবর, সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের মানচিত্র ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদের কে মাথায় রাখতে হবে সবার আগে বাংলাদেশ।তিনি আরো বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি'র মনোনয়নপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর বিএনপি'র অতবায়ক এরশাদ উল্লা কে হত্যার যারা গুলি চালিয়েছে তাদের কে দ্রুত সময়ে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার ও দাবি জানান ধানের শীষের এই প্রার্থী।ভোরের আকাশ/মো.আ.