বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ০৮:৩৩ পিএম
ছবি: ভোরের আকাশ
বগুড়ার গাবতলী আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বৃত্তি প্রদান ও কৃতি সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠান।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল হাসান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একজন শিক্ষার্থীকে আত্নবিশ্বাসী করে তোলার জন্য বৃত্তি ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ। যার ফলে শিক্ষার্থীরা উপকৃত হয়। পাশাপাশি একজন ভালো মানুষ গড়ে তুলতে অবশ্যই শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ রায়হানুল হক রানা, বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক রেজাউল বারি।
এরপর ১০৮ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
ভোরের আকাশ/এসএইচ