× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনার ফাঁসির রায় ঘোষণায় শ্রীপুর উপজেলা বিএনপির মিষ্টি বিতরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ০৮:২৭ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যে এবং ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) থেকে বিক্ষোভ মিছিলটি মহাসড়কের উড়াল সড়ক প্রদক্ষিণ শেষে আবার পল্লী বিদ্যুৎ মোড়ে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শ্রীপুর উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে ফ্যাসিস্ট হাসিনাকে ফাঁসির রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ আক্তারুল আলম মাষ্টার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম কাজল, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলেসর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কায়সার মৃধা খোকন, গাজীপুর জেলা ছাত্রদল নেতা নওশাদ মোস্তাকসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

পরে উপস্থিত নেতাকর্মীরা গেল বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।

ভোরের আকাশ/এসএইচ
 
হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে গ্রাম্য বৈঠক

শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে গ্রাম্য বৈঠক

শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে গ্রাম্য বৈঠক

শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে গ্রাম্য বৈঠক

 স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

 হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

 থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

 ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

সংশ্লিষ্ট

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!