নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ০২:২৩ পিএম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০৮৩৫.২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩০.৮৩ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৫৮২৭.৩০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫.৮২ বিলিয়ন ডলার।
এর আগে ১০ আগস্ট পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩০.২৫ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুসারে ২৫.৩২ বিলিয়ন ডলার)। তারও আগে ৪ আগস্ট রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুসারে ২৪.৯৮ বিলিয়ন ডলার)।
নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ মডেল অনুযায়ী, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়।
ভোরের আকাশ/হ.র