নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ০২:১৩ পিএম
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০.৮ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
এই তথ্য বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমে প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত গাইডলাইন ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) অনুসারে রিজার্ভের হিসাব করলে মোট রিজার্ভ দাঁড়ায় ২৫ দশমিক ৬ বিলিয়ন ডলারে।
উল্লেখ্য, বিপিএম-৬ মানদণ্ডে হিসাব করার ফলে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ), বাজেট সাপোর্টে দেওয়া ঋণ বা সুদের মেয়াদ উত্তীর্ণ বিদেশি তহবিল—এসব বাদ দিয়ে কেবল প্রকৃত রিজার্ভ হিসেবে গণ্য করা হয়, যা ব্যবহারযোগ্য অংশকে তুলে ধরে।
ভোরের আকাশ/হ.র