× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসু নির্বাচন

১৬ আগস্টের মধ্যে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ০৮:০১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তফসিল অনুযায়ী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে আবাসিক হলগুলোতে এখনো অবস্থান করছে মেয়াদোত্তীর্ণ (অছাত্র) শিক্ষার্থীরা। এতে অংশীজনদের মাঝে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। 

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জাকসুর তফসিল ঘোষণা শেষে আগামী ১৬ আগস্টের মধ্যে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেন।

প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা মাস্টার্স শেষ করা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিচ্ছি। এক্ষেত্রে হল প্রভোস্টদের সহযোগিতা কামনা করছি। তবে এখনও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা হলে হলে অবস্থান করায় এবং সম্প্রতি হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ছাত্রসংসদের ভিপি সাকিল ইসলাম বলেন, শুধু নোটিশ একটা দিয়ে রাখলে প্রশাসনের কার্যক্রম শেষ নয়। মেয়াদোত্তীর্ণদের বের করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা হলের বৈধ শিক্ষার্থী নয়, তারা যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে বসে সেটা খুবই ভয়ংকর ব্যাপার হবে। প্রশাসন যদি আসলে জাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় তাহলে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, আমরা মনে করি সাবেক শিক্ষার্থীরা যদি এখনো হলে অবস্থান করে তাহলে নির্বাচন বানচালের নানা ধরনের প্রচেষ্টা হতে পারে। তাই নির্বাচনের সার্বিক নিরাপত্তা স্বার্থে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে ঘোষিত তারিখের মধ্যে অবশ্যই বের করতে হবে।

এ বিষয়ে কাজের অগ্রগতি কতদূর জানতে চাইলে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আবেদা সুলতানা বলেন, আমরা সব হলের প্রভোস্টদের নিয়ে মিটিং করেছি। সিদ্ধান্ত হয়েছে আমরা প্রতি হলে মেয়াদোত্তীর্ণদের নোটিশ টানিয়ে দেবো। প্রত্যেকের কাছে চিঠি পৌঁছানোরও চেষ্টা করবো। তারা দেখুক কিংবা না দেখুক আমরা ১৬ তারিখ রাত ১২টার পর থেকে রুম বুঝে নেওয়ার কাজ শুরু করবো।

ভোরের আকাশ/এসএইচ

র‍্যাগিং নিষিদ্ধ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

র‍্যাগিং নিষিদ্ধ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাকসু নির্বাচনে একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী

জাকসু নির্বাচনে একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী

জাকসুতেও জাকসুর ফল

জাকসুতেও জাকসুর ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ

এখনো চলছে ভোট গণনা, বাকি ৩ হল

এখনো চলছে ভোট গণনা, বাকি ৩ হল

 নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

 এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

 দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

 গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

 কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

 চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

 ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

 সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

 চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

 সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

 ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

 টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

 গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

 চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ,  জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ, জরিমানা

 গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু

 আবু সাঈদ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দেবেন আজ

আবু সাঈদ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দেবেন আজ

 নারী সমাজকে আলোর পথে এনেছিলেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা

নারী সমাজকে আলোর পথে এনেছিলেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা

সংশ্লিষ্ট

ফের ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা

ফের ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ  শিক্ষার্থীদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে