সংগৃহীত ছবি
রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়াও মোনাজাত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়লাভ করা ছাত্রশিবির সমর্থিত জোটের নেতারা ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ শ্রদ্ধা জ্ঞাপন, দোয়া ও মোনাজাত জ্ঞাপন করেন তারা।
এর আগে, ডাকসুর নেতারা শ্রদ্ধা জানান -২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের গণকবরে।
এ সময় নেতারা জানান, ৭১ এবং ২৪ -এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা।
সদ্য নির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়ম জানান, যেভাবে জুলাইয়ে কাজ করেছেন সেভাবেই ঢাবি থেকে গণতান্ত্রিক বার্তা সর্বত্র পৌঁছে দিতে চান তারা। শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের আকাঙ্ক্ষা নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্যে চেষ্টা করে যাবে নতুন কমিটি।
ডাকসু জিএস এহসান ফরহাদ বলেন, বিজয়টা ছাত্র শিবিরের বিজয় না, শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীদের জন্যে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৪ ডিসেম্বর রায়েরবাজারের একটি নিচু এলাকায় হাজার হাজার বুদ্ধিজীবীর মৃতদেহ পাওয়া যায়। এই স্থানটি বুদ্ধিজীবীদের ওপর পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের গণহত্যার একটি ভয়াবহ প্রতীক। এই ঐতিহাসিক বধ্যভূমির স্মৃতি রক্ষার জন্য ১৯৯৬ সালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৯৯ সালে তা সম্পন্ন হয়।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা।শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় নির্ধারিত সময়ে দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ শুরু হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ শুরু করেন। নিয়ম অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এরপর আর কোনো পরীক্ষার্থীকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে ভেতরে পরীক্ষা চলছে, আর কেন্দ্রের বাইরে অপেক্ষায় রয়েছেন হাজারো অভিভাবক। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশ।এবারের ভর্তি পরীক্ষায় ‘মানবিক গুণাবলি’ নামে নতুন একটি বিষয় যুক্ত হওয়ায় পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। তাই সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। মোট ১ ঘণ্টা ১৫ মিনিটের এই পরীক্ষায় শিক্ষার্থীদের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে।এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। এর বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৯ জন (৯.৪০ জন) ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের মানবণ্টন হলো: জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-র ভিত্তিতে প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। ভোরের আকাশ/মো.আ.
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন— আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্র ইরাম রেদওয়ান (২৫) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছাত্র অপু আহমেদ (২৫)।নিহতদের সহপাঠী তাওসিফ জানান, দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা। পরে খবর পেয়ে আমরা গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে অপুকে মৃত ঘোষণা করেন এবং তার কিছুক্ষণ পরেই ইরাম রেদওয়ানকেও মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, তাদের দুজনের বাসা শানারপাড় চিটাগাং রোড এলাকায়। এই ঘটনায় সিটি কর্পোরেশনের ঘাতক গাড়িটি (নম্বর ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির কার্যক্রম শেষে এ ফল প্রকাশ করা হয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তত্ত্বাবধানে পরিচালিত এই ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে এ বছর সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। লটারির ফলাফল http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, দুপুর ২টার পর শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা এই ওয়েবপোর্টালে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন। ফলাফল ডাউনলোড করতে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।এছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এর জন্য মোবাইলে GSA লিখে তার পর Result এবং এরপর নিজের User ID দিয়ে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। মুহূর্তের মধ্যেই ফিরে আসা বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা জানিয়ে দেওয়া হবে।ডাউনলোডকৃত ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে (E-mail) পাঠাতে হবে এবং মাউশিকে অবহিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।মাউশি জানিয়েছে, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। মোট আসনের মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এ ছাড়া সরকারি ৬৮৮টি স্কুলে সিট রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।ভোরের আকাশ/এসএইচ
দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারি আজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ ডিজিটাল লটারি হবে।এরপর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থী লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন।এর আগে, গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানান।চিঠিতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডাউনলোডকৃত ফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইল পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানাবেন।গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর ১১ ডিসেম্বর লটারি হবে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে। মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা ৩ হাজার ৩৬০টি। গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন। তারা পছন্দক্রম দিয়েছিল ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি। অন্যদিকে, বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছিল ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। এরপর আর আবেদন জমা পড়ার নতুন তথ্য জানায়নি মাউশি।ভোরের আকাশ/তা.কা