× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাসন সংকট নিরসনে ‘লং মার্চ টু যমুনা’র ঘোষণা জবি শিক্ষার্থীদের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ০২:১৪ এএম

আবাসন সংকট নিরসনে ‘লং মার্চ টু যমুনা’র ঘোষণা জবি শিক্ষার্থীদের

আবাসন সংকট নিরসনে ‘লং মার্চ টু যমুনা’র ঘোষণা জবি শিক্ষার্থীদের

আবাসন সংকট ও বাজেট বৈষম্যের প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে পদযাত্রার (লং মার্চ) কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। তারা জানান, আগামীকাল বুধবার যমুনার উদ্দেশ্যে লং মার্চ শুরু হবে। প্রয়োজনে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ও অবরোধও দিতে প্রস্তুত তারা। এই কর্মসূচির সময় ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১২ মে) শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে এক ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শিক্ষক সমিতি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ইউজিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও বৈঠক থেকে কার্যকর কোনো সমাধান না আসায় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট ও বাজেট বৈষম্য নিয়ে বারবার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেবল আশ্বাস দিয়েই দায় সারছে। বর্তমানে শিক্ষার্থীরা অস্থায়ী ও অনিরাপদ পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

১৯তম ব্যাচের শিক্ষার্থী মো. তৌহিদ আল মাহমুদ নাবিল বলেন, “জবির শিক্ষার্থীদের কষ্টের মাত্রা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক বেশি। আমরা চাই না কেউ আমাদের করুণা করুক, আমরা চাই সমান সুযোগ। যদি না পারেন সমাধান দিতে, তাহলে জবি বন্ধ করে দিন।”

শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল মুরাদ বলেন, “আমরা বাজেট ১৫৪ কোটি থেকে ৩০৫ কোটি টাকা করার দাবি জানিয়েছিলাম। ইউজিসি সেটি নাকচ করে দিয়েছে। তারা বলেছে, তারা সমস্যাটা জানে, কিন্তু কিছুই করার ক্ষমতা তাদের নেই। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছেও গিয়েছি, সেখান থেকেও সাড়া আসেনি। তাই এবার আমরা সরাসরি প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি আমাদের ন্যায্য দাবির কথা জানাতে।”

জানা গেছে, যমুনা অভিমুখে এই লং মার্চে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ভোরের আকাশ/হ.র

 খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ

হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ

 জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার: মৎস্য উপদেষ্টা

জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার: মৎস্য উপদেষ্টা

 ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারী জোরদার

ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারী জোরদার

 বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

 মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

 এরশাদ উল্লাহ এবং হাদির ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত

এরশাদ উল্লাহ এবং হাদির ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত

 হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

 মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

 হাদিকে গুলির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ

হাদিকে গুলির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ

 উপকূল বাঁচাতে কৃষিজমি সংরক্ষণের কোনো বিকল্প নেই: রিজওয়ানা

উপকূল বাঁচাতে কৃষিজমি সংরক্ষণের কোনো বিকল্প নেই: রিজওয়ানা

 ভয় ও ভীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে

ভয় ও ভীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে

 ওসমান হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ

ওসমান হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ

 হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

 কেরানীগঞ্জে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

কেরানীগঞ্জে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

 জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা

জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা

 শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

 ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

ওসমান হাদির সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

সংশ্লিষ্ট

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু