× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ০১:২২ এএম

কলকাতায় মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’

কলকাতায় মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ডিয়ার মা আজ (১৮ জুলাই) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন চন্দন রায় স্যানাল।

মা ও মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রের গল্প আবেগ ও বাস্তবতার সংমিশ্রণে সাজানো।

সিনেমাটি নিয়ে জয়া আহসান জানান, ‘আজকের দিনটি আমার কাছে বিশেষ। দর্শকদের জন্য কাজ করি, তারা ছবিটি পছন্দ করলে আমাদের পরিশ্রম সার্থক হবে। এই সিনেমার পুরো টিম মন থেকে কাজ করেছে।’

চরিত্র সম্পর্কে বলতে গিয়ে জয়া বলেন, ‘এবার আমি এক মায়ের চরিত্রে অভিনয় করেছি। এমন চরিত্রে প্রথমবার কাজ করলাম। দর্শকেরা কেমনভাবে গ্রহণ করবেন, সেটাই এখন দেখার বিষয়।’

ছবির প্রচারণায় অংশ নিতে কলকাতার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন জয়া আহসান। ইতোমধ্যে কলকাতা শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ডিয়ার মা ছবির পোস্টার ও বিলবোর্ড। সম্প্রতি প্রকাশিত ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা পেয়েছে এবং সেটি শেয়ার করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

বর্তমানে জয়া কলকাতায় অর্ধাঙ্গীনি নামের একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও তার অভিনীত পুতুল নাচের ইতিকথা নামের একটি ছবিও শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন জয়া আহসান।

ভোরের আকাশ/হ.র

জয়া আহসানের জোড়া ধামাকা ওটিটি প্ল্যাটফর্মে

জয়া আহসানের জোড়া ধামাকা ওটিটি প্ল্যাটফর্মে

তৃতীয় মেয়াদে ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান

তৃতীয় মেয়াদে ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান

শাড়িতে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

শাড়িতে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

জয়া আহসানের বোল্ড লুক ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড়

জয়া আহসানের বোল্ড লুক ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড়

গোপন প্রেম ও প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া আহসান

গোপন প্রেম ও প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া আহসান

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

সংসার ভাঙছে তাহসান–রোজার

সংসার ভাঙছে তাহসান–রোজার