× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কঙ্গোতে তামা ও কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১১:১২ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর (ডিআর কঙ্গো) একটি তামা ও কোবাল্ট খনিতে প্রবেশের অস্থায়ী মই ভেঙে মাটি ধসে কমপক্ষে ৪০ জন শ্রমিক নিহত হয়েছেন। খনি খাত তদারকি সংস্থা এসএইএমএপি এই তথ্য জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুয়ালাবা প্রদেশের কালান্ডো খনিতে। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী রোয়া কাওমবে মায়োন্ডে জানিয়েছেন, ভারী বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকির কারণে আগেই খনিতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বেপরোয়া শ্রমিকরা জোর করে খনিতে ঢুকে পড়েন। পরে আতঙ্কে বের হতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৭ নভেম্বর) এপি ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বন্যার পানি ঠেকাতে খনিতে একটি অস্থায়ী মই তৈরি করা হয়েছিল। বিপুল সংখ্যক শ্রমিক একসঙ্গে দৌড়ে মইটি পার হওয়ার চেষ্টা করলে সেটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গেই মাটি ধসে যায়।

এসএইএমএপি-এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে সেনাদের গুলিবর্ষণের শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আতঙ্কে শত শত শ্রমিক একসঙ্গে ওপরে ওঠার চেষ্টা করলে মইটি ভেঙে পড়ে এবং তারা একে অপরের ওপর পড়ে যান। এতে ব্যাপক প্রাণহানি ঘটে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মায়োন্ডে জানান, অন্তত ৩২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে এসএইএমএপি বলছে, মৃতের সংখ্যা কমপক্ষে ৪০।

প্রতিবেদনে আরও বলা হয়, কালান্ডো খনিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় সমবায়, বেপরোয়া খনিকর্মী ও খনির বৈধ পরিচালনাকারীদের মধ্যে বিরোধ চলছে।

জাতীয় মানবাধিকার কমিশনের প্রাদেশিক সমন্বয়ক আর্থার কাবুলো জানান, কালান্ডো খনিতে ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। ঘটনার পর প্রাদেশিক কর্তৃপক্ষ রোববার সব কার্যক্রম স্থগিত করেছে।

এদিকে মানবাধিকার সংগঠন এ ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, খনিশ্রমিকদের সঙ্গে সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও সেনাবাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

ভোরের আকাশ/তা.কা

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় বেদে পল্লীতে মাদক ব্যবসায়ীর হামলায় সাপুড়ে নিহত

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

 হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

 থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

 ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

 হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

 দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

 এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

 মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

 কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

 ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

 হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

 অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

 টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

 চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

 ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

 চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

 হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

সংশ্লিষ্ট

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান