× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরমাণু আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ০৮:১২ পিএম

পরমাণু আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

পরমাণু আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরতে একাধিক শর্ত দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, আলোচনার পূর্বশর্ত হিসেবে ওয়াশিংটনকে সামরিক হামলা থেকে বিরত থাকার নিশ্চয়তা দিতে হবে এবং আগের হামলার জন্য দায় স্বীকার করতে হবে।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফরাসি দৈনিক লে মঁদ-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব শর্তের কথা জানান। তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজও বিষয়টি নিশ্চিত করেছে।

আরাগচি বলেন, “কূটনৈতিক যোগাযোগ সবসময়ই চলমান ছিল এবং এখন কিছু বন্ধু রাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি হটলাইন স্থাপনের কাজ চলছে। তবে কূটনীতি কখনও একমুখী হতে পারে না।”

তিনি অভিযোগ করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলা দেশটির ক্ষতি করেছে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তা পূরণ করার অধিকার তেহরান সংরক্ষণ করে।

ইরানি মন্ত্রী জোর দিয়ে বলেন, “আমাদের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং সেখানে সামরিক কার্যকলাপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।”

তার ভাষায়, “এটি শুধু একটি কারিগরি প্রকল্প নয়, বরং এটি ইরানি জাতির দৃঢ় সংকল্প ও সার্বভৌম অধিকার রক্ষার প্রতীক।”

পশ্চিমা বিশ্বের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আরাগচি বলেন, “IAEA-র তত্ত্বাবধানে পরিচালিত স্থাপনাগুলোর ওপর হামলা এবং পশ্চিমা বিশ্বের নীরবতা আন্তর্জাতিক আইনের ওপর সরাসরি আঘাত।”

তিনি ইউরোপের তিনটি দেশের পক্ষ থেকে ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি প্রসঙ্গে বলেন, “এটি কার্যত একটি সামরিক হুমকি এবং ইউরোপীয় কূটনীতির বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে।”

আব্বাস আরাগচি আবারও ইরানের অবস্থান পরিষ্কার করে বলেন, “ইরান পরমাণু অস্ত্র চায় না এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনাও আমাদের নেই।”

তিনি আরও যোগ করেন, “আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়া অনুযায়ী, গণবিধ্বংসী অস্ত্র তৈরি, মজুত বা ব্যবহার ইসলামী দৃষ্টিকোণ থেকেও নিষিদ্ধ।”

ভোরের আকাশ//হ.র

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের