× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১১:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে রেকর্ড পরিমাণ ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে সৌদি আরব। মঙ্গলবার (১৩ মে) সৌদির রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এসব চুক্তিতে স্বাক্ষর করেন। হোয়াইট হাউজ জানিয়েছে, চুক্তির প্রথম ধাপে জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি এবং কৌশলগত খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

চুক্তির আওতায় ১৪২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে কিনবে সৌদি আরব, যা প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় রপ্তানি চুক্তি। এর মধ্যে রয়েছে বিমানবাহিনীর আধুনিকীকরণ, মহাকাশ প্রযুক্তি, আকাশ-মিসাইল প্রতিরক্ষা, উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত রক্ষা এবং স্থল বাহিনীকে উন্নত করার ব্যবস্থা। সৌদি সামরিক একাডেমি এবং মিলিটারি মেডিকেল সেবাও যুক্তরাষ্ট্রের সহায়তায় উন্নত করা হবে।

প্রযুক্তি খাতে, সৌদি কোম্পানি ডেটাভোল্ট যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জ্বালানি অবকাঠামোয় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। গুগল, ওরাকল, সেলসফোর্স, এএমডি ও উবারসহ মার্কিন প্রযুক্তি জায়ান্টরা সৌদি আরবের সঙ্গে যৌথভাবে ৮০ বিলিয়ন ডলারের প্রকল্পে কাজ করবে।

বিমান ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র সৌদিতে গ্যাস টারবাইন (মূল্য ১৪.২ বিলিয়ন ডলার) এবং বোয়িং ৭৩৭-৮ যাত্রীবাহী বিমান (মূল্য ৪.৮ বিলিয়ন ডলার) সরবরাহ করবে। এছাড়া সৌদি কোম্পানি যুক্তরাষ্ট্রের মিশিগানে স্যালাইন উৎপাদনের জন্য ৫.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ করছে।

চুক্তির অংশ হিসেবে তৈরি হচ্ছে বিশেষ বিনিয়োগ তহবিল—জ্বালানি উন্নয়নে ৫ বিলিয়ন, মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে ৫ বিলিয়ন এবং ক্রীড়া খাতে ৪ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব আরও গভীর হলো।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ/হ.র

 খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ

 জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার: মৎস্য উপদেষ্টা

 ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারী জোরদার

 বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

 মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

 এরশাদ উল্লাহ এবং হাদির ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত

 হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

 মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

 হাদিকে গুলির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ

 উপকূল বাঁচাতে কৃষিজমি সংরক্ষণের কোনো বিকল্প নেই: রিজওয়ানা

 ভয় ও ভীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে

 ওসমান হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ

 হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

 কেরানীগঞ্জে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

 জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা

 শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

 ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

সংশ্লিষ্ট

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১