× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:৪৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এসময় আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেন, দেশের সব মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করার এখন উপযোগী সময় নয়। এ ধরনের রিট এই সময়ে গ্রহণযোগ্য নয়। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতের মনোভাব বুঝতে পেরে জাতির বৃহত্তর স্বার্থে আমি রিট আবেদনটি নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) করে নিয়েছি। এই রিট মামলাটি চালাব না।

এর আগে ৩ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে রুল চাওয়া হয় এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়।

রিটে বলা হয়, নির্বাহী বিভাগের লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের ন্যায় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকতে হবে। এর জন্য ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রিটে আরও বলা হয়, সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা দেবে। কিন্তু সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়। নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের চাহিদা মোতাবেক নির্বাচন পরিচালনা করে। ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়।

বর্তমানে নির্বাহী বিভাগ তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও দায়িত্ববোধ হারিয়ে ফেলেছে। তাদের দ্বারা সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন হবে এটা কেউ বিশ্বাস করে না। এমতাবস্থায় নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

পরে অ‍্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকার ও নির্বাচন কমিশন ইতিমধ্যে ডিসিদের সঙ্গে নির্বাচনের ব্যাপারে মতবিনিময় করছেন এবং তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের আবারও নির্বাচন পরিচালনার দায়িত্ব দিলে আরেকটি প্রভাবিত নির্বাচন হবে সেটা নিশ্চিত।

তিনি বলেছিলেন, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করতে হবে এবং নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ করতে হবে। অন্যথায় নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব নয়।

ভোরের আকাশ/এসএইচ

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন

বর্তমান প্রশাসনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

বর্তমান প্রশাসনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

ভোটের বিশ্বাসযোগ্যতা ফেরানোই এবারের বড় পরীক্ষা: ইসি সানাউল্লাহ

ভোটের বিশ্বাসযোগ্যতা ফেরানোই এবারের বড় পরীক্ষা: ইসি সানাউল্লাহ

জাতীয় পার্টিকে সংসদ নির্বাচনের বাইরে রাখার দাবি: আসিফ মাহমুদ

জাতীয় পার্টিকে সংসদ নির্বাচনের বাইরে রাখার দাবি: আসিফ মাহমুদ

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি: নির্বাচন কমিশনার

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি: নির্বাচন কমিশনার

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

নতুন মামলায় ফের গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

নতুন মামলায় ফের গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি