ছবি- সংগৃহীত
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে দূতাবাস খুলছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় এই দুদেশে দূতাবাস খোলার বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস।
মন্ত্রীপরিষদ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী দুই দেশে দূতাবাস খোলার বিষয়টি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা কাজ করছি এবং ব্যর্থ হব না।”তিনি আরও বলেন, “এটা তারাই করেছে যারা চায় নির্বাচন না হোক বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হোক। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”হামলার ফলে রাজনীতি বা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, “এখন মূল লড়াই হলো— হামলাকারী কারা এবং এর পেছনে কারা আছে, তা খুঁজে বের করা। আমরা অবশ্যই তা করব। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অলআউট অভিযানে নামবে।”তিনি জানান, শুক্রবার রাত থেকেই সারাদেশে এই ধরনের অভিযান শুরু করা হবে।এদিকে আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন আইজিপি মো. বাহারুল আলম। তিনি বলেন, “যাদের আমরা ভলনারেবল মনে করছি, তাদের সবাইকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।”নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হবে— এ প্রসঙ্গে আইজিপি বলেন, “আমাদের কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত কয়েক দশক ধরে যে পদ্ধতিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেই পদ্ধতিতেই দেওয়া হবে। প্রয়োজনে সশস্ত্র প্রহরী থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো প্রার্থীদের ঝুঁকি নির্ধারণ করে প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনা দেবে— কোথায় যাবেন, কোথায় যাবেন না, এসব বিষয়ে।”ভোরের আকাশ/মো.আ.
ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।শনিবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথমার্ধে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে৷ একইসঙ্গে আকাশ থাকবে আংশিক মেঘলা তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।রাত–দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা থাকলেও আবহাওয়ার সামগ্রিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না।ভোরের আকাশ/মো.আ.
গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় এই টেলিফোন কলে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেন, আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।তিনি বলেন, হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি, আশা করি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।ভোরের আকাশ/এসএইচ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করা দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওনার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদির ওপরে গুলি বর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।ডিএমপি কমিশনার বলেন, সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাবসহ সবাই কাজ করছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য।এর আগে, দুপুরে নির্বাচনি প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেন, ওসমান হাদির অবস্থা গুরুতর। তিনি কোমায় (গভীর অচেতনাবস্থা) চলে গেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে জানানো হয়, হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরে রয়েছে।উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।ভোরের আকাশ/তা.কা