× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ০৬:৫৪ এএম

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দর অবতরণ করে।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিওনগাই বো স্বাগত জানান।

এর আগে, দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চীনা বিনিয়োগ বৃদ্ধিতে এ সফর অত্যন্ত ফলপ্রসূ হবে।

প্রধান উপদেষ্টা আগামীকাল বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন। তিনি এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। পরের দিন শুক্রবার প্রধান উপদেষ্টা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ড. ইউনূসের হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির উদ্যোগ পরিদর্শন ও চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী শনিবার ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে পিকিং বিশ্ববিদ্যালয়। তিনি সেখানে বক্তব্য দেবেন। এরপর ওইদিনই প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।

ভোরের আকাশ/এনএইচ

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু