× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদযাত্রায় যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ০২:০৩ পিএম

ঈদযাত্রায় যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ঈদযাত্রায় যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার (২৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বেশকিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাবেন। ঈদের সময় সাধারণত প্রায় ১ কোটির অধিক মানুষ ঢাকা ত্যাগ করেন এবং প্রায় ৩০ লক্ষাধিক মানুষ অন্যত্র থেকে ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড চলমান।

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো 
(ক) আগামী ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ (তিন) দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা।
(খ) আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখীকরণ।
(গ) বিআরটি লেন দিয়ে শুধু আউটগোয়িং এর যান চলাচলের ব্যবস্থাকরণ।

উপরোক্ত সিন্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ মার্চ তেকে ঈদের পূর্ব রাত পর্যন্ত নিম্নেবর্ণিত সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে 

(১) ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে শুধু ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সব ধরণের যানবাহন চলাচল করবে। উক্ত রাস্তার আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহনসমূহ আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী/অন্য এলাকায় প্রবেশ করবে।

(২) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধু ঢাকা থেকে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সব ধরণের যানবাহন ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। উক্ত বিআরটি এর ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোন যানবাহন ঢাকা অভিমুখে (ইনকামিং) আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহনসমূহ অন্যান্য যানবাহনের সঙ্গে নরমাল রাস্তায়/লেনে ঢাকায় আসবে।

(৩) উল্লিখিত তারিখ থেকে ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহনসমূহকে নিম্নেবর্ণিত সড়কসমূহ পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো:

১) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাপুর)
২) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড)
৩) পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)
৪) ঢাকা-আরিচা মহাসড়ক (মিরপুর রোড: শ্যামলী টু গাবতলী)
৫) ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজারব্রীজ)
৬) ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গাব্রীজ)
৭) মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রীজ সড়ক
৮) আব্দুল্লাহপুর টু ধউর ব্রিজ সড়ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য উক্ত নির্দেশনা সংশ্লিষ্ট সব যানবাহনের চালক ও নগরবাসীকে প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধও করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

সংশ্লিষ্ট

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু